নকলায় ইট বোঝাই ভ্যান চাপায় শিশুর মৃত্যু

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

নানা বাড়ি বেড়াতে এসে ইট বোঝাই অটো ভ্যানের চাকার নিচে পড়ে মারা গেছে আসিফ নামে দুই বছর বয়সী এক শিশু।

2026-06-26T22:43:15+00:00
2026-06-26T22:43:15+00:00
 
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২৭ জুন ২০২৬
সারাদেশ
নকলায় ইট বোঝাই ভ্যান চাপায় শিশুর মৃত্যু
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ১০:৪৩ পিএম 
ইট বোঝাই অটো ভ্যান। ছবি : সময়ের আলো
নানা বাড়ি বেড়াতে এসে ইট বোঝাই অটো ভ্যানের চাকার নিচে পড়ে মারা গেছে আসিফ নামে দুই বছর বয়সী এক শিশু। শুক্রবার (২৬ জুন) দুপুরে শেরপুরের নকলা উপজেলার পূর্ব চিথলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত আসিফ একই উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের কবুতরমাড়ী এলাকার মিনাল হোসেন জয়ের ছেলে।


পুলিশ জানায়, মায়ের সঙ্গে নানা বাড়ি পূর্ব চিথলিয়ায় বেড়াতে আসে শিশু আসিফ। এ সময় বাড়ির সামনে ইট বোঝাই একটি অটো ভ্যান দাড় করানো ছিল। শিশু আসিফ ওই ভ্যান গাড়িতে খেলতে গেলে অসাবধানতাবশত ভ্যানটি চালু হয়ে যায়। এ সময় ভ্যানের চাকার নিচে পড়ে গুরুতর আহত হয় আসিফ। পরে তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমোতি দেওয়া হয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   নকলা  ইট বোঝাই  ভ্যান চাপা  শিশু  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: