চট্টগ্রামে বিরল ৬৩ রাজ কাঁকড়া উদ্ধার, মৃত ৫৮

চট্টগ্রাম সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলস্টেশন এলাকার ফুটওভার ব্রিজের নিচে অভিযান চালিয়ে সংরক্ষিত প্রজাতির ৬৩টি রাজ কাঁকড়া উদ্ধার করেছে বন্যপ্রাণী ও প্রকৃতি

2026-06-27T00:51:58+00:00
2026-06-27T00:53:56+00:00
 
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২৭ জুন ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে বিরল ৬৩ রাজ কাঁকড়া উদ্ধার, মৃত ৫৮
নীল রক্ত সংগ্রহের অভিযোগ
চট্টগ্রাম সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১২:৫১ এএম  আপডেট: ২৭.০৬.২০২৬ ১২:৫৩ এএম
সংগৃহীত ছবি
চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলস্টেশন এলাকার ফুটওভার ব্রিজের নিচে অভিযান চালিয়ে সংরক্ষিত প্রজাতির ৬৩টি রাজ কাঁকড়া উদ্ধার করেছে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। উদ্ধার হওয়া কাঁকড়াগুলোর মধ্যে ৫৮টি মৃত এবং মাত্র পাঁচটি জীবিত ছিল। কর্মকর্তাদের অভিযোগ, এসব রাজ কাঁকড়ার মূল্যবান নীল রক্ত সংগ্রহ করে ওষুধ হিসেবে বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য নেচারের সদস্যরা প্রকাশ্যে রাজ কাঁকড়া প্রদর্শন এবং সেগুলোর রক্ত সংগ্রহের ঘটনা দেখতে পান। পরে বিষয়টি জেলা প্রশাসন ও বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগকে জানানো হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন।

অভিযানে আটক দুই ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা চট্টগ্রামের বিভিন্ন উপকূলীয় এলাকা থেকে রাজ কাঁকড়াগুলো সংগ্রহ করেছিলেন। বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য বলেন, তারা কাঁকড়াগুলোর নীল রক্ত সংগ্রহ করে তা ওষুধ তৈরির কাজে ব্যবহার করতেন।
আরও পড়ুন

উদ্ধার হওয়া পাঁচটি জীবিত রাজ কাঁকড়াকে পরে পতেঙ্গা সমুদ্র সৈকতে অবমুক্ত করা হয়। আর মৃত ৫৮টি কাঁকড়া পরিবেশসম্মত উপায়ে মাটিচাপা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।

বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তারা জানান, রাজ কাঁকড়া সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাণী এবং বাংলাদেশে এটি সংরক্ষিত প্রজাতির তালিকাভুক্ত। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী এ প্রাণী সংগ্রহ, পরিবহন, সংরক্ষণ বা প্রদর্শন আইনত দণ্ডনীয় অপরাধ।

তবে অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত না থাকায় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। অভিযুক্তরা নিজেদের অজ্ঞতার কথা জানালে পুলিশের উপস্থিতিতে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

এএডি/


  বিষয়:   চট্টগ্রাম  রাজ কাঁকড়া  উদ্ধার  মৃত  নীল  রক্ত  সংগ্রহ  অভিযোগ  চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: