বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির প্রভাবে ডলারের ওপর চাপ এবং সুদের হার বৃদ্ধির প্রত্যাশা কমে আসায়বিশ্ববাজারে স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।শুক্রবার (২৬ জুন) মার্কিন

2026-06-26T23:48:22+00:00
2026-06-26T23:49:05+00:00
 
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২৭ জুন ২০২৬
আন্তর্জাতিক
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ১১:৪৮ পিএম  আপডেট: ২৬.০৬.২০২৬ ১১:৪৯ পিএম
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির প্রভাবে ডলারের ওপর চাপ এবং সুদের হার বৃদ্ধির প্রত্যাশা কমে আসায় বিশ্ববাজারে স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

শুক্রবার (২৬ জুন) মার্কিন সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের তথ্যমতে, স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫১ দশমিক ৯৭ ডলারে দাঁড়িয়েছে। একই সঙ্গে আগস্টে সরবরাহযোগ্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৭ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে।


এ ছাড়া অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। রুপার দাম শূন্য দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৫৮ দশমিক ৩৩ ডলারে, প্লাটিনামের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৬২২ দশমিক ৩০ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ১ হাজার ২১৩ দশমিক ৭৬ ডলারে পৌঁছেছে।

সাক্সো ব্যাংকের বিশ্লেষক ওলে হ্যানসেন রয়টার্সকে বলেন, ‘স্বর্ণের দাম বর্তমানে ৪ হাজার ডলারের কাছাকাছি লেনদেন হচ্ছে। সাম্প্রতিক দরপতনের পরও বাজারে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা সতর্কতা ও অনিশ্চয়তা রয়ে গেছে।’

উল্লেখ্য, গত বুধবার (২৪ জুন) স্বর্ণের দাম ২০২৫ সালের নভেম্বরের পর প্রথমবারের মতো প্রতি আউন্স ৪ হাজার ডলারের নিচে নেমে গিয়েছিল। তবে মাত্র দুই দিনের ব্যবধানে আবারও তা ৪ হাজার ডলারের ওপরে উঠে এসেছে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   বিশ্ববাজার  স্বর্ণ  দাম 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: