এবার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোহলু জেলায় ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র (এনএসএমসি) জানিয়েছে,

2026-06-26T21:34:50+00:00
2026-06-26T21:34:50+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
এবার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৯:৩৪ পিএম 
ছবি : সংগৃহীত
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোহলু জেলায় ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র (এনএসএমসি) জানিয়েছে, এর কম্পন ঝোব, বারখান ও রাখনি জেলাতেও অনুভূত হয়েছে।

এনএসএমসির তথ্য অনুযায়ী, শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় বিকেল ৪টা ৪৮ মিনিটে হওয়া ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৭ কিলোমিটার গভীরে এবং এর কেন্দ্রস্থল ছিল কোহলু শহরের ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে।

ভূমিকম্পের পর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে শুক্রবার দুপুরেও কোহলু এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছিল।

চলতি মাসের শুরুতে পাকিস্তানের লাহোর ও আশপাশের এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কাশ্মীর অঞ্চলে এবং এর গভীরতা ছিল ১৮ কিলোমিটার।

ভূতাত্ত্বিক অবস্থানের কারণে পাকিস্তান ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত। দেশটি ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত হওয়ায় প্রায়ই ভূমিকম্পের ঝুঁকির মুখে থাকে।


চলতি বছরের ফেব্রুয়ারিতে ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প ইসলামাবাদ, সোয়াত ও হুনজা অঞ্চলে আঘাত হানে। এছাড়া ২০০৫ সালে আজাদ কাশ্মীরে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে ৭৩ হাজারের বেশি মানুষ নিহত এবং লাখো মানুষ গৃহহীন হয়েছিল।

এর আগে স্থানীয় সময় শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে ফিলিপিন্সের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিনদানাওতে ৬ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) এ তথ্য জানিয়েছে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ২৯ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে বলেও জানানো হয়।

সময়ের আলো/আআ
  বিষয়:   ভূমিকম্প  পাকিস্তান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: