ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফিলিপাইনে দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিনদানাওতে ৬.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) এ তথ্য জানিয়েছে।

2026-06-26T18:46:24+00:00
2026-06-26T18:46:24+00:00
 
  শুক্রবার, ২৬ জুন ২০২৬,
১২ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ২৬ জুন ২০২৬
আন্তর্জাতিক
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৬:৪৬ পিএম 
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প। সংগৃহীত ছবি
ফিলিপাইনে দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিনদানাওতে ৬.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) এ তথ্য জানিয়েছে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ২৯ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে বলেও জানানো হয়। তবে ফিলিপিন্সের ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিভোলকস)-এর বরাত দিয়ে সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, স্থানীয় সময় শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে দক্ষিণ ফিলিপিন্সের উপকূলীয় এলাকায় আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৬। 

 
ফিভোলকস এক বিবৃতিতে জানায়, ভূপৃষ্ঠ থেকে এ ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার এবং ভূমিকম্পটির উপকেন্দ্র দাভাও অক্সিডেন্টালের সারানগানি পৌরসভার বালুত দ্বীপ থেকে প্রায় ৯০ কিলোমিটার দক্ষিণে ও ১২ ডিগ্রি পশ্চিমে অবস্থিত।
 
শক্তিশালী এ ভূমিকম্পের পর আফটারশকের সতর্কতাও দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।


সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   ফিলিপাইন  ভূমিকম্প 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: