ডেম্বেলের হ্যাটট্রিকে ৩-১ গোলের লিড নিয়ে বিরতিতে ফ্রান্স

সময়ের আলো ডেস্ক

খেলা

উসমান ডেম্বেলের রেকর্ডগড়া হ্যাটট্রিকের ওপর ভর করে নরওয়ের বিপক্ষে প্রথমার্ধেই ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেছে ফ্রান্স। ম্যাচের শুরু থেকেই

2026-06-27T02:11:54+00:00
2026-06-27T02:11:54+00:00
 
  বুধবার, ১৯ আগস্ট ২০২৬,
৪ ভাদ্র ১৪৩৩
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
খেলা
ডেম্বেলের হ্যাটট্রিকে ৩-১ গোলের লিড নিয়ে বিরতিতে ফ্রান্স
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ২:১১ এএম 
সংগৃহীত ছবি
উসমান ডেম্বেলের রেকর্ডগড়া হ্যাটট্রিকের ওপর ভর করে নরওয়ের বিপক্ষে প্রথমার্ধেই ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেছে ফ্রান্স। ম্যাচের শুরু থেকেই দাপট দেখানো ফরাসিদের সামনে রীতিমতো অসহায় দেখা গেছে নরওয়েকে।

শুক্রবার (২৬ জুন) ৩২ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক পূর্ণ করেন ডেম্বেলে, যা বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক হিসেবে স্থান করে নিয়েছে। তার এই বিধ্বংসী পারফরম্যান্সে ম্যাচের নিয়ন্ত্রণ একেবারে ফ্রান্সের হাতে চলে যায়।

তবে ২১তম মিনিটে থেলোনিয়াস আসগার্ডের এক গোলে সাময়িকভাবে ব্যবধান কমায় নরওয়ে। কিন্তু ফ্রান্সের আক্রমণাত্মক গতি ও ধারাবাহিক চাপের সামনে সেই প্রত্যাবর্তন স্থায়ী হয়নি।

বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড এখনও অস্ট্রিয়ার এরিক প্রবস্টের দখলে, যিনি ১৯৫৪ সালে চেকোশ্লোভাকিয়ার বিপক্ষে মাত্র ২৪ মিনিটে হ্যাটট্রিক করেছিলেন।
আরও পড়ুন

আই গ্রুপের শীর্ষস্থান নির্ধারণী এই গুরুত্বপূর্ণ ম্যাচে দুই দলের একাদশে ছিল উল্লেখযোগ্য পরিবর্তন। নরওয়ে কোচ স্টালে সোলবাকেন বড় চমক হিসেবে বেঞ্চে রাখেন তারকা স্ট্রাইকার আর্লিং হ্যালান্ড এবং মিডফিল্ডার মার্টিন ওডেগার্ডসহ একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে। একাদশে মোট ১০টি পরিবর্তন আনে নরওয়ে।

অন্যদিকে ফ্রান্স নামায় পূর্ণ শক্তির আক্রমণভাগ- কিলিয়ান এমবাপ্পে, ওলিসে, দেজিরে দুয়ে এবং উসমান ডেম্বেলে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেন।

দুই দলই আগেই প্রথম দুই ম্যাচ জিতে শেষ ৩২ নিশ্চিত করায় এই ম্যাচটি মূলত গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণের লড়াইয়ে পরিণত হয়েছে। বর্তমানে গোল ব্যবধানে এগিয়ে থাকায় ফ্রান্স শীর্ষে রয়েছে এবং ড্র করলেই তারা গ্রুপ সেরা হবে।

এএডি/



  বিষয়:   ডেম্বেল  হ্যাটট্রিক  গোল  লিড  ফ্রান্স 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: