গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে শেষ ৩২-এ কেপ ভার্দে

ক্রীড়া ডেস্ক

খেলা

গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে শেষ ৩২-এ কেপ ভার্দেবিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত

2026-06-27T08:12:22+00:00
2026-06-27T08:24:36+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
খেলা
গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে শেষ ৩২-এ কেপ ভার্দে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৮:১২ এএম  আপডেট: ২৭.০৬.২০২৬ ৮:২৪ এএম
ছবি : সংগৃহীত
গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে শেষ ৩২-এ কেপ ভার্দে

বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে স্পেন। একই সঙ্গে বিশ্বকাপে অভিষেকেই ইতিহাস গড়ে শেষ ৩২-এ উঠেছে কেপ ভার্দে। অন্যদিকে, গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে উরুগুয়ে ও সৌদি আরব।

শনিবার (২৭ জুন) গ্রুপ পর্বের শেষ ম্যাচে কেপ ভার্দে ও সৌদি আরব গোলশূন্য ড্র করে। দুই দলের জন্যই এটি ছিল বাঁচা-মরার লড়াই। কেপ ভার্দের জন্য ড্র-ই ছিল নকআউট নিশ্চিত করার জন্য যথেষ্ট, আর সৌদি আরবের প্রয়োজন ছিল জয়। তবে গোলশূন্য সমতায় শেষ হওয়া ম্যাচে রানার্সআপ হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নেয় কেপ ভার্দে। ফলে সৌদি আরবের বিশ্বকাপ অভিযান শেষ হয় গ্রুপ পর্বেই।

বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই দারুণ চমক দেখিয়েছে কেপ ভার্দে। স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ড্র করার পর সৌদি আরবের বিপক্ষেও এক পয়েন্ট নিয়ে ইতিহাস গড়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে তারা।

একই সময়ে গ্রুপের অন্য ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হয় স্পেন। নকআউটে ওঠার আশা টিকিয়ে রাখতে উরুগুয়ের অন্তত একটি ড্র প্রয়োজন ছিল। তবে সেই লক্ষ্য পূরণ করতে পারেনি দক্ষিণ আমেরিকার দলটি।


ম্যাচের ৪২তম মিনিটে স্পেনকে এগিয়ে দেন আলেক্স বায়েনা। ডান প্রান্ত থেকে মার্কোস লোরেন্তের নিচু করে বাড়ানো পাস প্রথম স্পর্শেই নিয়ন্ত্রণে নিয়ে ঘুরে শট নেন তিনি। উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা বলটি দুই হাতে ছুঁয়েও নিয়ন্ত্রণে রাখতে পারেননি। তার হাত ফসকে ধীরে ধীরে জালে জড়িয়ে যায় বল।

শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২-এ ওঠে স্পেন। আর পরাজয়ের ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় উরুগুয়েকে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   গ্রুপ  চ্যাম্পিয়ন  স্পেন  ইতিহাস  কেপ ভার্দে 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: