বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস গড়লেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। নরওয়ের বিপক্ষে ম্যাচে দুইটি অ্যাসিস্ট করে তিনি ছাড়িয়ে গেছেন ব্রাজিল কিংবদন্তি পেলের বিশ্বকাপে মোট গোল ও অ্যাসিস্টে অবদানের রেকর্ড।
এই ম্যাচের পর বিশ্বকাপে এমবাপ্পের মোট গোলে অবদান দাঁড়িয়েছে ২০টি- এর মধ্যে ১৬টি গোল এবং ৪টি অ্যাসিস্ট। এর মাধ্যমে তিনি বিশ্বকাপ ইতিহাসে যৌথ অবদান (গোল+অ্যাসিস্ট) তালিকায় উঠে এসেছেন দ্বিতীয় স্থানে।
আরও পড়ুন
এতদিন এই অবস্থানটি ছিল ব্রাজিলের প্রয়াত কিংবদন্তি পেলের দখলে। তার বিশ্বকাপে মোট অবদান ছিল ১৯টি- ১২ গোল ও ৭ অ্যাসিস্ট। এই তালিকার শীর্ষে রয়েছেন আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি। বিশ্বকাপে এখন পর্যন্ত তার মোট অবদান ২৭টি (১৮ গোল ও ৯ অ্যাসিস্ট), যা এখনো সর্বোচ্চ।
মাত্র ক্যারিয়ারের মধ্যভাগেই এমন কীর্তি গড়ে এমবাপ্পে আবারও প্রমাণ করলেন, তিনি শুধু ভবিষ্যৎ নন- বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম প্রভাবশালী তারকা। ধারাবাহিক পারফরম্যান্সের কারণে বিশ্বকাপ ইতিহাসের রেকর্ড বইয়ে তার নাম দ্রুতই জায়গা করে নিচ্ছে।
এএডি/