বিশ্বকাপের শেষ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ নিশ্চিত, খেলা কবে

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপের রাউন্ড অব বত্রিশে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই নকআউট পর্বে জায়গা করে নিয়েছে

2026-06-27T08:49:48+00:00
2026-06-27T08:49:48+00:00
 
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২৭ জুন ২০২৬
খেলা
বিশ্বকাপের শেষ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ নিশ্চিত, খেলা কবে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৮:৪৯ এএম 
আর্জেন্টিনা দল। ছবি : সংগৃহীত
বিশ্বকাপের রাউন্ড অব বত্রিশে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই নকআউট পর্বে জায়গা করে নিয়েছে কেপ ভার্দে। ‘এইচ’ গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ ৩২-এ ওঠায় তাদের বিপক্ষেই খেলবে ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আগেই নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ডরক স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে ভোর ৪টায়। উল্লেখযোগ্য বিষয় হলো, আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি ও রদ্রিগো ডি পলের বর্তমান ক্লাব ইন্টার মায়ামির হোম ভেন্যু এই হার্ডরক স্টেডিয়াম। প্রতিপক্ষ নিশ্চিত হওয়ার পর কেপ ভার্দের ছবি দিয়ে নিজেদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পোস্টও করেছে আর্জেন্টিনা ফুটবল দল।

এক ম্যাচ হাতে রেখেই ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট নিশ্চিত করেছিল লিওনেল স্কালোনির শিষ্যরা। তবে শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ নির্ধারণের জন্য অপেক্ষা করতে হয়েছিল ‘এইচ’ গ্রুপের শেষ দিনের দুটি ম্যাচের ফলাফলের দিকে।

শনিবার (২৭ জুন) একই সময়ে অনুষ্ঠিত হয় স্পেন-উরুগুয়ে এবং সৌদি আরব-কেপ ভার্দে ম্যাচ। স্পেন ১-০ ব্যবধানে উরুগুয়েকে হারানোর পর সমীকরণ সহজ হয়ে যায়। সৌদি আরবের বিপক্ষে ড্র করলেই ইতিহাস গড়ার সুযোগ ছিল কেপ ভার্দের, আর সেটিই করে দেখিয়েছে আফ্রিকার আটলান্টিক মহাসাগরীয় এই দ্বীপরাষ্ট্র।


স্পেন ও উরুগুয়ের বিপক্ষে রক্ষণাত্মক কৌশলে ড্র করা কেপ ভার্দে সৌদি আরবের বিপক্ষে তুলনামূলক আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। পজেশন ও আক্রমণে এগিয়ে থাকলেও গোলের দেখা মেলেনি। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে তিন ম্যাচে ৩ পয়েন্ট সংগ্রহ করে রানার্সআপ হিসেবে নকআউটে জায়গা নিশ্চিত করে তারা।

অন্যদিকে, প্রথম দুই ম্যাচ ড্র করা উরুগুয়ে শেষ ম্যাচে স্পেনের কাছে হেরে তিন ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের এমন হতাশাজনক বিদায়ের বিপরীতে স্পেন ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২-এ উঠেছে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   বিশ্বকাপ  আর্জেন্টিনা  প্রতিপক্ষ  নিশ্চিত  খেলা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: