ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে পাগলা মসজিদের দানবক্সে চিঠি

নিজস্ব সংবাদদাতা

সারাদেশ

কিশোরগঞ্জের পাগলা মসজিদে টাকাপয়সার পাশাপাশি নামে বেনামে অনেক চিঠি পাওয়া যায়। তাতে বিভিন্ন মনোবাসনা জানিয়ে থাকেন তারা। এবার পাওয়া গেল

2026-06-27T13:50:23+00:00
2026-06-27T13:50:23+00:00
 
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২৭ জুন ২০২৬
সারাদেশ
ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে পাগলা মসজিদের দানবক্সে চিঠি
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১:৫০ পিএম 
দানবাক্সে জমা হওয়া টাকা গণনা করার সময় পাওয়া যায় এ চিঠি। ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জের পাগলা মসজিদে টাকাপয়সার পাশাপাশি নামে বেনামে অনেক চিঠি পাওয়া যায়। তাতে বিভিন্ন মনোবাসনা জানিয়ে থাকেন তারা। এবার পাওয়া গেল ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চাওয়ার চিঠি।

শনিবার (২৭ জুন) সকাল ৭টায় ছয় মাস পর পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়। এতে ৪৩ বস্তা টাকা পাওয়া গেছে। পরে মসজিদের দোতলায় এনে গণনার কাজ শুরু হয়। এ সময় অনেক চিঠি পাওয়া গেছে। তার মধ্যে ফুটবল প্রেমী ব্যক্তির চিঠি আলাদা করে নজর কেড়েছে সবার।


চিঠিতে লেখা রয়েছে-
‘বিসমিল্লাহির রাহমানির রাহিম,
হে আল্লাহ আপনি সর্বশক্তিমান। আপনার কাছে আমার একটি প্রিয় স্বপ্নের কথা জানাচ্ছি। আমি চাই ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে আমাদের প্রিয় বাংলাদেশ অংশগ্রহণ করুক। লাল-সবুজের পতাকা বিশ্বকাপের মাঠে উড়ুক এবং কোটি বাংলাদেশির স্বপ্ন পূরণ হোক। হে আল্লাহ, আমাদের দেশে ফুটবলকে উন্নত করুন, খেলোয়াড়দের সফলতা দান করুন এবং বাংলাদেশকে বিশ্বমঞ্চে গৌরবের সঙ্গে তুলে ধরার তাওফিক দিন। আমিন......
(একজন স্বপ্নবাজ বাংলাদেশি ফুটবল প্রেমী)।’

উল্লেখ্য, সকাল ৭টায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ নাহিদ হাসনা খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কামরুল হাসান মারুফসহ প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।

সময়ের আলো/মহু


  বিষয়:   ফুটবল  বিশ্বকাপ  বাংলাদেশ  পাগলা মসজিদ  দানবক্স  চিঠি  কিশোরগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: