পাগলা মসজিদে সাড়ে ৩ ঘণ্টায় পাওয়া গেল ১০ কোটি টাকা

কিশোরগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

দীর্ঘ ছয় মাস পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছে। শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ১২টা পর্যন্ত সাড়ে তিন

2026-06-27T15:44:27+00:00
2026-06-27T15:44:27+00:00
 
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২৭ জুন ২০২৬
সারাদেশ
পাগলা মসজিদে সাড়ে ৩ ঘণ্টায় পাওয়া গেল ১০ কোটি টাকা
কিশোরগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৩:৪৪ পিএম 
সংগৃহীত ছবি
দীর্ঘ ছয় মাস পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছে। শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ১২টা পর্যন্ত সাড়ে তিন ঘণ্টার গণনায় ১০ কোটি টাকা গণনা শেষ হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

শনিবার (২৭ জুন) সকাল ৭টায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে মসজিদের দানবাক্সগুলো খোলা হয়। এরপর সকাল ৯টা থেকে আনুষ্ঠানিকভাবে টাকার গণনা শুরু হয়।

রূপালী ব্যাংক লিমিটেড কিশোরগঞ্জ শাখার ডিজিএম মো. রফিকুল ইসলাম জানান, এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ কোটি টাকা গণনা সম্পন্ন হয়েছে। টাকার হিসাব করতে রূপালী ব্যাংকের কর্মকর্তা, মাদরাসার শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবীসহ মোট ৫৯০ জন কাজ করছেন।


এর আগে সর্বশেষ গত ২৭ ডিসেম্বর পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়েছিল। তখন ৩৫ বস্তা টাকা পাওয়া যায়। গণনা শেষে দানবাক্সে মোট ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা পাওয়া যায়। পাশাপাশি বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকার এবং বিভিন্ন ধরনের পণ্যসামগ্রীও উদ্ধার করা হয়েছিল।

ছয় মাস পর এবার আবার দানবাক্স খোলার পর ৪৩ বস্তা টাকা পাওয়া গেছে। তবে পুরো গণনা শেষ না হওয়া পর্যন্ত মোট অর্থের পরিমাণ নিশ্চিত হওয়া যাবে না। যদিও এবার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

সময়ের আলো/আরবিএন 



  বিষয়:   কিশোরগঞ্জ  পাগলা মসজিদ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: