হজ শেষে দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ৬৮ হাজার ২৯৭ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। এ লক্ষ্যে মোট ১৮৮টি ফিরতি ফ্লাইট

2026-06-27T15:37:28+00:00
2026-06-27T15:38:13+00:00
 
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২৭ জুন ২০২৬
জাতীয়
হজ শেষে দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৩:৩৭ পিএম  আপডেট: ২৭.০৬.২০২৬ ৩:৩৮ পিএম
সংগৃহীত ছবি
পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ৬৮ হাজার ২৯৭ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। এ লক্ষ্যে মোট ১৮৮টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে।

শনিবার (২৭ জুন) ভোর ৩টা পর্যন্ত ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রকাশিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। চলতি বছরের হজ গত ২৬ মে সৌদি আরবে অনুষ্ঠিত হয়। 

বুলেটিনের তথ্য অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৫৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬৩ হাজার ৮৩৮ জন রয়েছেন। ফিরতি যাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ১০২টি ফ্লাইট। এছাড়া সৌদি এয়ারলাইন্স ৬৩টি এবং ফ্লাইনাস ২৩টি ফ্লাইট পরিচালনা করেছে।

চলতি হজ মৌসুমে সৌদি আরবে ৫৫ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৩৭ জন পুরুষ ও ১৮ জন নারী। এর মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৭ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।


এদিকে সৌদি আরবের বিভিন্ন স্থানীয় হাসপাতালে মোট ৪১৫ জন বাংলাদেশি হাজি চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ১১ জন হাজি ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।

এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ছিলেন ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করেছেন ৭৩ হাজার ৯৩৫ জন।

হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট পরিচালিত হয় ১৮ এপ্রিল। শেষ ফ্লাইট যায় ২১ মে। আর দেশে ফেরার ফিরতি ফ্লাইট শুরু হয় ৩০ মে থেকে, যা আগামী ৩০ জুন পর্যন্ত অব্যাহত থাকবে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   পবিত্র হজ  ফ্লাইট 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: