প্রকাশ: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১২:৫১ এএম

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবিজাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করে দেওয়ার নামে একটি প্রতারক চক্র কৌশলে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। এ ধরনের অনলাইন প্রতারণা সম্পর্কে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তথ্য অধিদপ্তর।
রোববার (২৯ নভেম্বর) এক বার্তায় এই আহ্বান জানানো হয়।
এতে বলা হয়, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করে দেওয়ার নামে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। এ ক্ষেত্রে প্রতারক চক্রের সদস্যরা নিজেদের নির্বাচন কমিশনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিচ্ছে।
এমনকি কোনো কোনো ক্ষেত্রে তারা নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের ব্যক্তিগত ছবিও ব্যবহার করছে।
এ ধরনের অনলাইন প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে তথ্য অধিদপ্তর।
সময়ের আলো/কেএইচও