প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৮:০৮ পিএম

ঢাকার কেরানীগঞ্জে আড়াই ঘণ্টার ব্যবধানে পাঁচটি স্থানে ১২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সংগৃহীত ছবি
ঢাকার কেরানীগঞ্জে আড়াই ঘণ্টার ব্যবধানে পাঁচটি স্থানে ১২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সংগৃহীত ছবি ঢাকার কেরানীগঞ্জে আড়াই ঘণ্টার ব্যবধানে পাঁচটি স্থানে ১২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টা থেকে সাড়ে ১০টার মধ্যে এসব বিস্ফোরণ ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের পূর্ব আগানগর গার্মেন্টসপল্লিতে প্রথম বিস্ফোরণ ঘটে। সেখানে দুটি ককটেল বিস্ফোরিত হয়। পরে রাত সোয়া ৯টার দিকে রুহিতপুর এলাকায় দুটি এবং সাড়ে ৯টার দিকে আগানগর সিনেমা হলের সামনে আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
এরপর রাত সোয়া ১০টার দিকে জনি টাওয়ার এলাকায় তিনটি ককটেল বিস্ফোরিত হয়। সর্বশেষ রাত সাড়ে ১০টার দিকে কদমতলী এলাকায় কাচ্চি ভাই রেস্তোরাঁর সামনে আরও তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। সব মিলিয়ে পাঁচটি স্থানে ১২টি ককটেল বিস্ফোরিত হয়।
বিস্ফোরণের পর পূর্ব আগানগরের গার্মেন্টসপল্লি এলাকা থেকে সন্দেহভাজন দুজনকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সময়ের আলো/ইউএমএইচ