শাহজালালে বিমানে আগুন, দ্রুত নামলেন ওমরাহযাত্রীরা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইটের উড়োজাহাজে ধোঁয়া ও আগুনের সৃষ্টি হয়েছে। এ সময় দ্রুত

2026-11-29T17:24:14+00:00
2026-11-29T18:15:18+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
জাতীয়
শাহজালালে বিমানে আগুন, দ্রুত নামলেন ওমরাহযাত্রীরা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৫:২৪ পিএম  আপডেট: ২৯.১১.২০২৬ ৬:১৫ পিএম
ইউএস বাংলার বিমানে আগুন, দ্রুত নামছেন ওমরাহযাত্রীরা। ছবি : ভিডিও থেকে নেওয়া
ইউএস বাংলার বিমানে আগুন, দ্রুত নামছেন ওমরাহযাত্রীরা। ছবি : ভিডিও থেকে নেওয়া
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইটের উড়োজাহাজে ধোঁয়া ও আগুনের সৃষ্টি হয়েছে। এ সময় দ্রুত উড়োজাহাজ থেকে ওমরাহ যাত্রীদের নামানো হয়। 

রোববার (২৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। 

প্রাথমিকভাবে জানা গেছে, উড়োজাহাজটি এয়ারবাস এ৩৩০ মডেলের। অবতরণের সময় ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেওয়ার পর ধোঁয়া ও আগুনের সৃষ্টি হয়। 


বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র রিয়াজ উদ্দিন জানান, তারা ঘটনাস্থলে যাচ্ছেন। পরে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন। 

তবে তাৎক্ষণিকভাবে এখনো ফ্লাইটটির নম্বর, যাত্রী ও ক্রুদের অবস্থা এবং আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি।  

সময়ের আলো/ইউএমএইচ 
  বিষয়:   শাহজালাল  বিমান  আগুন  যাত্রী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: