নিম্ন আয়ের মানুষের জন্য টঙ্গীতে হচ্ছে ২ হাজার ১৪২ ভাড়াভিত্তিক ফ্ল্যাট

সময়ের আলো ডেস্ক

জাতীয়

রাজধানী ঢাকায় আবাসনের চাপ কমাতে গাজীপুরের টঙ্গীতে নিম্ন আয়ের মানুষের জন্য ২ হাজার ১৪২টি ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।

2026-11-29T15:43:59+00:00
2026-11-29T15:44:36+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
জাতীয়
নিম্ন আয়ের মানুষের জন্য টঙ্গীতে হচ্ছে ২ হাজার ১৪২ ভাড়াভিত্তিক ফ্ল্যাট
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৩:৪৩ পিএম  আপডেট: ২৯.১১.২০২৬ ৩:৪৪ পিএম
নিম্ন আয়ের মানুষের জন্য টঙ্গীতে হচ্ছে ২,১৪২ ভাড়াভিত্তিক ফ্ল্যাট। ছবি : সংগৃহীত
নিম্ন আয়ের মানুষের জন্য টঙ্গীতে হচ্ছে ২,১৪২ ভাড়াভিত্তিক ফ্ল্যাট। ছবি : সংগৃহীত
রাজধানী ঢাকায় আবাসনের চাপ কমাতে গাজীপুরের টঙ্গীতে নিম্ন আয়ের মানুষের জন্য ২ হাজার ১৪২টি ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এর মাধ্যমে ঢাকা মহানগর এলাকার বাইরে বসবাসের বিকল্প সুযোগ তৈরি হবে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম জানিয়েছেন, রাজধানীর আবাসনের চাপ কমাতে আশপাশে নাগরিক সুবিধাসম্পন্ন পরিকল্পিত জনবসতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি নিম্ন আয়ের মানুষ যেন সাশ্রয়ী ভাড়ায় উন্নত পরিবেশে বসবাস করতে পারেন, সে লক্ষ্যেও আবাসন প্রকল্পের পরিকল্পনা রয়েছে।

ফেরদৌসী বেগম বলেন, ‘নিম্ন আয়ের মানুষের আবাসনের চাহিদা মেটাতে টঙ্গীতে নেওয়া হচ্ছে পৃথক উদ্যোগ। সেখানে ফ্ল্যাট কেনার পরিবর্তে মাসিক ভাড়ায় বসবাসের সুযোগ রাখা হচ্ছে। ফলে এককালীন বড় অঙ্কের অর্থ ব্যয় ছাড়াই এসব পরিবারের পরিকল্পিত আবাসনে থাকার সুযোগ তৈরি হবে।’

প্রকল্প প্রস্তাবনা অনুসারে, টঙ্গীর দত্তপাড়ায় গাজীপুর সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ডে প্রথম পর্যায়ে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব ১৭ দশমিক শূন্য ৬ একর জমিতে ১৫ তলাবিশিষ্ট ১৭টি আবাসিক ভবন নির্মাণ করা হবে। ওই জায়গায় গৃহায়ন কর্তৃপক্ষের ৯৮ দশমিক ১৩ একর জমি রয়েছে।

প্রতিটি ভবনে ১২৬টি করে মোট ২ হাজার ১৪২টি ফ্ল্যাট থাকবে। প্রতিটি ফ্ল্যাটের আয়তন হবে ৫১৫ বর্গফুট। পরিচালন, রক্ষণাবেক্ষণ ও সংস্কার চার্জসহ মাসিক মোট ভাড়া ৫ হাজার ৫০০ টাকা প্রস্তাব করা হয়েছে।

জমির মূল্যসহ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় প্রায় ১ হাজার ৪৮৮ কোটি ৮০ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন প্রস্তাব করা হয়েছে প্রায় ১ হাজার ২৭২ কোটি ৬২ লাখ টাকা। বাস্তবায়নের প্রস্তাবিত মেয়াদ চলতি বছরের জুলাই থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত।


ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের পরিচালক নির্বাহী প্রকৌশলী আহমেদ আবদুল্লাহ নূর জানান, আবাসিক ভবনের পাশাপাশি প্রকল্পটিতে অভ্যন্তরীণ সড়ক, পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, লিফট, সৌরবিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তার ব্যবস্থা রাখা হচ্ছে।

স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে বর্তমানে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ১৫টি প্রকল্প চলমান রয়েছে। এর আওতায় ৬ হাজার ২১৫টি ফ্ল্যাট নির্মাণ ও ৫৩১টি প্লট উন্নয়নের কাজ চলছে। প্রকল্পগুলোর মধ্যে দুটি সরকারের ও ১৩টি নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন হচ্ছে। নতুন ৯টি প্রকল্পে বরাদ্দের জন্য প্রসপেক্টাস মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

রাজধানীর ওপর চাপ কমাতে কেরাণীগঞ্জ ও ধামরাইয়ে সেকেন্ডারি সিটি গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

দেশের আট বিভাগের ৩৮টি জেলা ও আটটি উপজেলায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ৬৬টি হাউজিং এস্টেট রয়েছে। এ পর্যন্ত ৫৩টি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ৬ হাজার ২৪টি প্লট উন্নয়ন ও ৬ হাজার ৫৭৬টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে।

সূত্র : বাসস
  বিষয়:   ফ্ল্যাট  নিম্ন আয় 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: