ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২৪০৪ মামলা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪০৪টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একইসঙ্গে

2026-11-29T16:35:03+00:00
2026-11-29T16:35:03+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
জাতীয়
ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২৪০৪ মামলা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৪:৩৫ পিএম 
এসময় ৫৬১টি গাড়ি ডাম্পিং এবং ৭৫৫টি রেকার করা হয়েছে। সংগৃহীত ছবি
এসময় ৫৬১টি গাড়ি ডাম্পিং এবং ৭৫৫টি রেকার করা হয়েছে। সংগৃহীত ছবি
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪০৪টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একইসঙ্গে এসময় ৫৬১টি গাড়ি ডাম্পিং এবং ৭৫৫টি রেকার করা হয়েছে। 

রোববার (২৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ট্রাফিক-রমনা বিভাগে ৪টি বাস, ১টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজিচালিত অটোরিকশা ও ১৮টি মোটরসাইকেলসহ মোট ৭৮টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৪টি বাস, ২টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ২৩টি সিএনজিচালিত অটোরিকশা ও ৬৪টি মোটরসাইকেলসহ মোট ১২৫টি মামলা করা হয়েছে।  

ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৪টি বাস, ২টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৬৬টি সিএনজিচালিত অটোরিকশা ও ১৫৮টি মোটরসাইকেলসহ মোট ৩০৩টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১১টি বাস, ১৪টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান ও ৩০টি সিএনজিচালিত অটোরিকশাসহ মোট ১৯৩টি মামলা করা হয়েছে। 


অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৪টি সিএনজিচালিত অটোরিকশা ও ৩৫টি মোটরসাইকেলসহ মোট ৮৮টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৪টি বাস, ৬টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজিচালিত অটোরিকশা ও ১৩৪টি মোটরসাইকেলসহ মোট ২১৮টি মামলা করা হয়েছে।   

ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৯টি বাস, ১১টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ১৪৩টি সিএনজিচালিত অটোরিকশা ও ২৩৩টি মোটরসাইকেলসহ মোট ৫৯৮টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৪৬টি বাস, ১২টি ট্রাক, ৪৩টি কাভার্ডভ্যান, ১৩০টি সিএনজিচালিত অটোরিকশা ও ৩১৪টি মোটরসাইকেলসহ মোট ৮০১টি মামলা করা হয়েছে। সব মিলিয়ে আটটি ট্রাফিক বিভাগে ২ হাজার ৪০৪টি মামলা হয়েছে। অভিযানে ৫৬১টি গাড়ি ডাম্পিং ও ৭৫৫টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। 

সময়ের আলো/ইউএমএইচ 
  বিষয়:   ট্রাফিক আইন লঙ্ঘন  ডিএমপি  মামলা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: