প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৩:৩৭ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভা ও তথ্য মেলায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান । ছবি : সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভা ও তথ্য মেলায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান । ছবি : সংগৃহীতভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন না, ফেসবুকেই থাকবেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভা ও তথ্য মেলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘তথ্যের অধিকার, আমার অধিকার’।
তথ্য উপদেষ্টা বলেন, ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতা-কর্মীরা দেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিপদের মুখে ফেলছেন।
তিনি আরও বলেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে। জনগণই সব ক্ষমতার উৎস। ভোটের মাধ্যমে সরকারকে ক্ষমতায় আসতে হয়। আবারও ক্ষমতায় আসতে হলে জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে।
সময়ের আলো/এসকে