গ্রেফতার এড়াতে আসামির আক্রমণ, ২ পুলিশ অফিসার আহত

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

সারাদেশ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামির দায়ের কোপে ২ পুলিশ অফিসার আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক।শুক্রবার (২৬ জুন) রাতে উপজেলার

2026-06-27T16:51:52+00:00
2026-06-27T18:21:18+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
গ্রেফতার এড়াতে আসামির আক্রমণ, ২ পুলিশ অফিসার আহত
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৪:৫১ পিএম  আপডেট: ২৭.০৬.২০২৬ ৬:২১ পিএম
হাতীবান্ধা থানা, লালমনিরহাট। ছবি : সংগৃহীত
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামির দায়ের কোপে ২ পুলিশ অফিসার আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। 

শুক্রবার (২৬ জুন) রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত পুলিশ অফিসাররা হলেন, হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল লতিফ। 


পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার গেন্দুকুড়ি গ্রামের বাসিন্দা রাশেদুল ইসলামের বিরুদ্ধে চুরিসহ নানা অপরাধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন আদালত। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করতে তার বাড়িতে অভিযান চালান এসআই রুহুল আমিন ও এএসআই আব্দুল লতিফ। এ সময় রাশেদুল ইসলাম গ্রেফতার এড়াতে দুই পুলিশ অফিসারকে লক্ষ্য করে দেশি ধারালো দা দিয়ে কয়েকটি এলোপাথাড়ি কোপ দেন। তারপর তাদেরকে রক্তাক্ত অবস্থায় রেখে পালিয়ে যান। এতে এসআই রুহুল আমীনের হাতের কব্জিসহ শরীরের একাধিক স্থানে জখম হয়। একইভাবে আঘাত পান এএসআই আব্দুল লতিফ। 

খবর পেয়ে থানার অতিরিক্ত পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রুহুল আমিনকে উন্নত চিকিৎসার জন্য রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শ্বঙ্কামুক্ত না হওয়ায় অস্ত্রোপচার করতে সেখান থেকে শনিবার সকালে তাকে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

লালমনিরহাট পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, ‘রুহুল আমিনকে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে অপারেশন করাতে। দুজনের চিকিৎসার খোঁজ খবর নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সময়ের আলো/মহু

  বিষয়:   লালমনিরহাট  আসামি  পুলিশ  অফিসার  আহত  হাতীবান্ধা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: