ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে গোলাগুলি, ৫ পুলিশ আহত

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। ঘটনায় ৫ পুলিশসহ ৮ জন আহতের ঘটনা ঘটেছে।শনিবার (১৩ জুন) রাতে

2026-06-14T22:04:12+00:00
2026-06-14T22:04:12+00:00
 
  রবিবার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৪ জুন ২০২৬
সারাদেশ
ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে গোলাগুলি, ৫ পুলিশ আহত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ১০:০৪ পিএম   (ভিজিট : ৯)
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। ঘটনায় ৫ পুলিশসহ ৮ জন আহতের ঘটনা ঘটেছে।

শনিবার (১৩ জুন) রাতে ফতুল্লার মাসদাইর পতেঙ্গার মোড়ে এ ঘটনা ঘটে। এসময় পুলিশ শীর্ষ মাদক ব্যবসায়ী ফাইটার মনিরসহ তিনজনকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার করেছে।

আহতরা হলেন- এসআই মনির, এসআই নন্দন সরকার, এএসআই কামরুল হাসান, এএসআই মনির হোসাইন ও কনস্টেবল আশিক। এছাড়া আহত হয়েছেন পথচারী হেলাল উদ্দিন, ড্রাইভার বাবু ও একেএম শফিউদ্দিন।

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, আহতের শহরের খানপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।


মাহবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাসদাইর পতেঙ্গার মোড়ে ফাইটার মনিরের মাদক স্পটে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ মাদকসহ ফাইটার মনির তার সহযোগী নাইম (৩০) ও মাসুমকে (২৪) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের ছিনিয়ে নিতে তাদের সহযোগীরা প্রথমে পুলিশের ওপর এলোপাতাড়ি ইট পাটকেলের ঢিল ছোড়ে। পরে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে প্রায় ৫-৬টি গুলি করে। তখন পুলিশও পালটা দুই রাউন্ড শটগানের গুলি ছোড়ে। কেউ গুলিবিদ্ধ না হলেও পুলিশ পথচারী আহত হয়েছে। ওই এলাকায় অভিযান অব্যাহত রয়েছে, বলেও জানান তিনি। 

সম্প্রতি মাসদাইর এলাকায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলায় র‌্যাব-পুলিশের একাধিক সদস্য আহত হয়েছেন বলে জানান ওসি মাহবুব আলম।

সময়ের আলো/আতা


  বিষয়:   ফতুল্লা  মাদক  ব্যবসায়ী  গোলাগুলি  পুলিশ  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: