২২ বছরেও হয়নি পৌর ভবন, পরিত্যক্ত গুদামেই আজমিরীগঞ্জ পৌরসভা

মো. আবু হেনা, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ)

সারাদেশ

একটি ইউনিয়নকে ভেঙে পৌরসভা গঠনের দুই যুগ পেরিয়ে গেলেও আজ পর্যন্ত বদলায়নি ইউনিয়ন পরিষদের পুরোনো প্রশাসনিক ভবনের ঠিকানা। জন্মলগ্ন থেকেই

2026-10-05T12:53:24+00:00
2026-10-05T13:29:07+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
২২ বছরেও হয়নি পৌর ভবন, পরিত্যক্ত গুদামেই আজমিরীগঞ্জ পৌরসভা
মো. আবু হেনা, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৫৩ পিএম  আপডেট: ০৫.১০.২০২৬ ১:২৯ পিএম
আজমিরীগঞ্জ পৌরসভা। ছবি : সমেয়র আলো
একটি ইউনিয়নকে ভেঙে পৌরসভা গঠনের দুই যুগ পেরিয়ে গেলেও আজ পর্যন্ত বদলায়নি ইউনিয়ন পরিষদের পুরোনো প্রশাসনিক ভবনের ঠিকানা। জন্মলগ্ন থেকেই পৌরসভার নিজস্ব কোনো প্রশাসনিক ভবন না থাকায় এক অদ্ভুত জটিলতার সৃষ্টি হয়েছে। যেখানে পৌরসভার সীমানার ভেতরেই নিজস্ব ভবনে কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইউনিয়ন পরিষদ, আর যে প্রতিষ্ঠানের নামে এলাকাটি পৌরসভায় উন্নীত হয়েছে, সেই পৌর সংস্থাকেই দিনের পর দিন দাফতরিক কাজ চালাতে হচ্ছে একটি পরিত্যক্ত গুদাম ভাড়া নিয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৪ সালের ২১ জানুয়ারি আজমিরীগঞ্জ সদর ইউনিয়নকে বিভক্ত করে এর প্রায় অর্ধেক অংশ নিয়ে গঠন করা হয় আজমিরীগঞ্জ পৌরসভা এবং বাকি অংশ নিয়ে বহাল রাখা হয় ১ নম্বর সদর ইউনিয়ন পরিষদ। কিন্তু বিভক্তির সময় ইউনিয়নটির মূল প্রশাসনিক ভবনটি স্থানান্তর করা হয়নি। ফলে বর্তমানে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সদর বাজারে অবস্থিত ওই পুরোনো ভবনটি পৌরসভার ভৌগোলিক সীমানার ভেতরেই থেকে গেছে এবং সেখানে নিয়মিতভাবেই ১ নম্বর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব বসে দাফতরিক কার্যক্রম পরিচালনা করছেন।


পক্ষান্তরে, পৌরসভা প্রতিষ্ঠার পর নিজস্ব কার্যালয় গড়ে না ওঠায় উপজেলা পরিষদ চত্বরে বিআরডিবির একটি পরিত্যক্ত গুদাম মাসিক ছয় হাজার টাকা ভাড়ায় নেয় পৌর কর্তৃপক্ষ। পরবর্তী সময়ে সেটি সংস্কার করে কয়েকটি কক্ষ তৈরি করা হলেও দীর্ঘদিনের ব্যবহারে ভবনটি এখন জরাজীর্ণ হয়ে পড়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরসভা প্রতিষ্ঠার ২২ বছরেও নিজস্ব প্রশাসনিক ভবন নির্মাণ না হওয়ায় যেমন সরকারের প্রতি মাসে অর্থ অপচয় হচ্ছে, তেমনি স্থানীয় সরকার ব্যবস্থার এই বৈপরীত্য প্রতিষ্ঠান দুটির প্রশাসনিক ব্যবস্থাপনায়ও নেতিবাচক প্রভাব ফেলছে।

এ বিষয়ে আজমিরীগঞ্জের স্থানীয় সচেতন মহলের দাবি, ইউনিয়ন পরিষদ ভবনের বর্তমান অবস্থান ও ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি পৌরসভার নিজস্ব প্রশাসনিক ভবন নির্মাণের দীর্ঘদিনের এই সমস্যার দ্রুত স্থায়ী সমাধান করা হোক।

সময়ের আলো/জোই
  বিষয়:   পৌরসভা হলো  বদল  ইউনিয়ন পরিষদ  ঠিকানা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: