মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন অপহৃত বিএনপি নেতা

গোপালগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় গাড়ি থেকে নামিয়ে বাগেরহাট জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মনিরুল হক ফরাজিকে অপহরণের অভিযোগ উঠেছে। পরে তার

2026-11-20T23:45:06+00:00
2026-11-20T23:45:06+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সারাদেশ
মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন অপহৃত বিএনপি নেতা
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ পিএম 
মনিরুল হক ফরাজি। ছবি : সংগৃহীত
গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় গাড়ি থেকে নামিয়ে বাগেরহাট জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মনিরুল হক ফরাজিকে অপহরণের অভিযোগ উঠেছে। পরে তার কাছ থেকে দুই লাখ ১৭ হাজার টাকা ও মূল্যবান মালামাল ছিনিয়ে নেওয়ার পর দেড় লাখ টাকা বিকাশে পেয়ে তাকে ছেড়ে দেয় অপহরণকারীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। ওই সময় মনিরুল হক ফরাজির সঙ্গে একই গাড়িতে ছিলেন বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন। গাড়িটি চালাচ্ছিলেন হাসান।

শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন অভিযোগ করেন, আওয়ামী লীগের সমর্থকেরা বিভিন্ন স্থানে মহাসড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করে রেখেছিল। তাদের গাড়ি ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে অস্ত্রধারী একটি দল তাদের আটক করে। এ সময় তাদের মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিয়ে মারধর করা হয়। পরে দুজনকে ছেড়ে দেওয়া হলেও মনিরুল হক ফরাজিকে আটকে রাখে তারা।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে মুক্তি পাওয়ার পর মনিরুল হক ফরাজি জানান, গাড়ি থেকে নামিয়েই তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে অপহরণকারীরা। এতে তার নাক ও মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। এ সময় তার কাছে থাকা ৬৭ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, প্লাটিনামের একটি আংটি, গলার চেইন এবং আইফোন ১৭ প্রো ছিনিয়ে নেয় তারা।


তিনি আরও জানান, এরপর তাকে সঙ্গে নিয়ে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় প্রায় ১৮ কিলোমিটার হাঁটে অপহরণকারীরা। একপর্যায়ে তাকে ছেড়ে দেওয়ার বিনিময়ে আরও টাকা দাবি করে তারা। পরে বিকাশের মাধ্যমে দেড় লাখ টাকা এনে দেওয়ার পর তাকে মুক্তি দেওয়া হয়।

মনিরুল হক ফরাজির দাবি, সব মিলিয়ে তার কাছ থেকে দুই লাখ ১৭ হাজার টাকা ও মূল্যবান মালামাল ছিনিয়ে নেওয়া হয়েছে। অপহরণকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০ জন নেতাকর্মী বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার জামিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার রাতে বিএনপি নেতা ফিরে এসেছেন বলে তিনি শুনেছেন। তিনি সুস্থ হওয়ার পর তার কাছ থেকে ঘটনার বিস্তারিত জেনে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   গোপালগঞ্জ  বাগেরহাট  বিএনপি  মনিরুল হক ফরাজি  অপহরণ  মুক্তিপণ  ছিনতাই  ঘোনাপাড়া  আওয়ামী লীগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: