পটুয়াখালীতে বসতঘরের পেছনে গাঁজা চাষ, ৩টি গাছসহ আটক ১

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা

সারাদেশ

পটুয়াখালীর বাউফলে নিজের বসতঘরের পেছনে গোপনে গাঁজা চাষ করার অভিযোগে ইউসুফ খান (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ

2026-10-05T10:24:28+00:00
2026-10-05T10:24:28+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
পটুয়াখালীতে বসতঘরের পেছনে গাঁজা চাষ, ৩টি গাছসহ আটক ১
বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১০:২৪ এএম 
ইউসুফ খান। ছবি : সংগৃহীত
পটুয়াখালীর বাউফলে নিজের বসতঘরের পেছনে গোপনে গাঁজা চাষ করার অভিযোগে ইউসুফ খান (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তার বাড়ির পেছন থেকে অবৈধভাবে চাষ করা ৩টি বড় গাঁজা গাছ জব্দ করা হয়।

রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গুইল্ডামুজ গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ইউসুফ খান ওই গ্রামের মৃত মুজিব খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বাউফল থানার উপপরিদর্শক (এসআই) মজিবুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ইউসুফের বাড়িতে এই অভিযান পরিচালনা করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রায় তিন-চার মাস আগে ইউসুফ খান নিজ ঘরের পেছনের জমিতে গোপনে গাঁজার চারা রোপণ করে নিয়মিত পরিচর্যা করে আসছিলেন। গাছগুলো বাণিজ্যিক উদ্দেশ্যে নাকি ব্যক্তিগত ব্যবহারের জন্য চাষ করা হচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।


এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, নিজ বাড়ির পেছনে অবৈধভাবে গাঁজা চাষের অভিযোগে ইউসুফ খানকে আটক করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   পটুয়াখালী  বাউফল  বসতঘর  গাঁজা চাষ  গাছ  আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: