জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার হবে : ডিসি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে একটি আধুনিক ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি)

2026-10-05T11:36:29+00:00
2026-10-05T11:36:29+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার হবে : ডিসি
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:৩৬ এএম 
আলীনগর প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের খেলার সামগ্রী উপহার দিচ্ছেন ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে একটি আধুনিক ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। দেশের অন্যান্য এলাকার মতো এখানকার বাসিন্দাদেরও সব ধরনের নাগরিক সুবিধার আওতায় নিয়ে আসার কথা জানান তিনি।

রোববার (৪ অক্টোবর) জঙ্গল সলিমপুরে চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন এবং স্থানীয় আলীনগর প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, একসময় জঙ্গল সলিমপুরকে ‘স্টেট উইদিন স্টেট’ বা রাষ্ট্রের ভেতর রাষ্ট্র হিসেবে গণ্য করা হতো। তবে গত ৯ মার্চের পর থেকে সেই পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে এবং এলাকায় স্বাভাবিক জনজীবন ফিরে এসেছে। বর্তমানে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ ছয়টি সড়কের নির্মাণকাজ চলছে, যার ইতোমধ্যে ২৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এই সড়কগুলোর নির্মাণকাজ শেষ হলে এখানকার মানুষের যাতায়াত নিরাপদ ও সহজ হওয়ার পাশাপাশি সরকারি সেবা পৌঁছানোও সহজতর হবে।


এলাকায় প্রশাসনিক ও সরকারি সেবা সম্প্রসারণের লক্ষ্যে জঙ্গল সলিমপুরে ২৩টি সরকারি প্রতিষ্ঠানের কার্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে এবং বেশ কয়েকটি প্রতিষ্ঠানের জন্য ইতোমধ্যে সম্ভাব্য জায়গাও নির্বাচন করা হয়েছে। এছাড়া পরিদর্শনের সময় আলীনগর স্কুলের প্রধান শিক্ষক শিক্ষকদের বেতন সংক্রান্ত সমস্যার কথা তুলে ধরলে, জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এক মাসের বেতনের ব্যবস্থা করার আশ্বাস দেন এবং পরবর্তী মাসগুলোর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার কথা জানান।

পরিদর্শনকালে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উৎসাহ উদ্দীপনা তৈরি করতে ১০০টি স্কুল ব্যাগ, ২০০টি গাছের চারা, বিভিন্ন খেলার সামগ্রী এবং চকলেট বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুল আজিজসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   জঙ্গল  সলিমপুর  পরিকল্পিত নগর  ডিসি  সীতাকুণ্ড  চট্টগ্রাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: