বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু, জঙ্গল থেকে মরদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

শেরপুরের শ্রীবরদী উপজেলা সংলগ্ন বকশীগঞ্জ সীমান্তে বন্যহাতির আক্রমণে নিখোঁজ বৃদ্ধ জয়নাল আবেদীনের (৬৫) নির্মম মৃত্যু হয়েছে। নিখোঁজের একদিন পর জঙ্গল

2026-06-27T18:31:51+00:00
2026-06-27T18:41:57+00:00
 
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২৭ জুন ২০২৬
সারাদেশ
বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু, জঙ্গল থেকে মরদেহ উদ্ধার
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৬:৩১ পিএম  আপডেট: ২৭.০৬.২০২৬ ৬:৪১ পিএম
শ্রীবরদী থানা। ছবি : সংগৃহীত
শেরপুরের শ্রীবরদী উপজেলা সংলগ্ন বকশীগঞ্জ সীমান্তে বন্যহাতির আক্রমণে নিখোঁজ বৃদ্ধ জয়নাল আবেদীনের (৬৫) নির্মম মৃত্যু হয়েছে। নিখোঁজের একদিন পর জঙ্গল থেকে তার ক্ষতবিক্ষত ও থেঁতলানো মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ এবং এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি)।

শনিবার (২৭ জুন) বেলা ১১টার দিকে বকশীগঞ্জের ভারত সীমান্তঘেঁষা ডুমুরতলা বিটের সোমনাথপাড়া এলাকার জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জয়নাল আবেদীন বকশীগঞ্জের স্থানীয় মৃধাপাড়া এলাকার মৃত রমিজ মিয়ার ছেলে।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৮টার দিকে লাকড়ি সংগ্রহের জন্য পাহাড়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন জয়নাল আবেদীন। সন্ধ্যা ঘনিয়ে এলেও তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শনিবার সকালে পুনরায় অনুসন্ধানের সময় সোমনাথপাড়া এলাকার জঙ্গলে তার থেঁতলানো মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে বন বিভাগ, চারটি এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্য এবং স্বজনরা মিলে মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।


বন বিভাগের বালিজুরি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া বলেন, প্রাথমিকভাবে আলামত দেখে নিশ্চিত হওয়া গেছে যে, ওই সীমান্তে অবস্থানরত বন্যহাতির আক্রমণেই তার মৃত্যু হয়েছে। নিয়মানুযায়ী বন বিভাগের পক্ষ থেকে নিহতের পরিবারকে দ্রুত আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যুর বিষয়টি তারা জেনেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   শেরপুর  বন্যহাতি  আক্রমণ  বৃদ্ধ  মৃত্যু  জঙ্গল  মরদেহ  উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: