প্রবাসীর স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, ঘরের চাল কেটে ঢুকেছিল দুর্বৃত্তরা

ফেনী প্রতিনিধি

সারাদেশ

ফেনীর ফুলগাজীতে কাজল আক্তার (৩০) নামে এক প্রবাসীর স্ত্রীর হাত-পা বাঁধা এবং মুখে কষটেপ লাগানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার

2026-06-27T18:13:22+00:00
2026-06-27T18:13:22+00:00
 
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২৭ জুন ২০২৬
সারাদেশ
প্রবাসীর স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, ঘরের চাল কেটে ঢুকেছিল দুর্বৃত্তরা
ফেনী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৬:১৩ পিএম 
প্রবাসীর বসতঘরের চলের কাটা টিন। ছবি : সময়ের আলো
ফেনীর ফুলগাজীতে কাজল আক্তার (৩০) নামে এক প্রবাসীর স্ত্রীর হাত-পা বাঁধা এবং মুখে কষটেপ লাগানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) সকালে দক্ষিণ তালবাড়িয়া গ্রামের ইসমাইল মাস্টারের বাড়ির বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কাজল আক্তার উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া গ্রামের কুয়েতপ্রবাসী নুরুল আমিনের স্ত্রী এবং তিন সন্তানের জননী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বসতঘরের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে। এরপর কাজল আক্তারের হাত-পা বেঁধে এবং মুখে কষটেপ পেঁচিয়ে তাকে হত্যা করা হয়। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার সময় ঘরে তার তিন বছর বয়সী একমাত্র কন্যাসন্তান উপস্থিত ছিল। অন্য দুই সন্তান স্থানীয় একটি হেফজ মাদরাসায় থাকায় রক্ষা পায়। সকালে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে নিথর দেহটি উদ্ধার করে।


এদিকে এই হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে নিহতের স্বজনরা দ্রুত প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

হত্যাকাণ্ডের বিষয়ে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, ঘরের ভেতরের আলামত দেখে প্রাথমিকভাবে এটিকে চুরি বা ডাকাতির ঘটনা বলে মনে হচ্ছে না। পূর্ব শত্রুতা বা অন্য কোনো কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে কি না, তা গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   প্রবাসী  স্ত্রী  মরদেহ উদ্ধার  ঘরের চাল  দুর্বৃত্ত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: