হাটহাজারীতে খেলনা পিস্তল ও রামদাসহ ৪ ছিনতাইকারী গ্রেফতার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের হাটহাজারীতে খেলনা রিভলভার এবং বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্রসহ চার ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।শনিবার (২৭

2026-06-27T19:58:06+00:00
2026-06-27T23:31:41+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
হাটহাজারীতে খেলনা পিস্তল ও রামদাসহ ৪ ছিনতাইকারী গ্রেফতার
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৭:৫৮ পিএম  আপডেট: ২৭.০৬.২০২৬ ১১:৩১ পিএম
হাটহাজারী থানা। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের হাটহাজারীতে খেলনা রিভলভার এবং বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্রসহ চার ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

শনিবার (২৭ জুন) বিকালের দিকে হাটহাজারী মডেল থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আলম কোম্পানির বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

আটকরা হলেন, আমান বাজার এলাকার বাসিন্দা মো. ফয়সাল ইসলাম প্রকাশ জিহাদ (১৭) এবং নতুনপাড়া এলাকার বাসিন্দা মো. ওয়াহিদুজ্জামান রাকিব (১৬), মো. আরিফুল হক প্রকাশ বাদশা (১৯) ও মো. হাসান মুরাদ (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, চিকনদণ্ডী ইউনিয়ন ও এর আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে গার্মেন্টস কর্মী এবং পথচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটছিল। শুক্রবার রাতে ওই চার যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের ঘিরে ধরে। অবস্থা বেগতিক দেখে তারা পালানোর চেষ্টা করলে এলাকাবাসী ধাওয়া দিয়ে নতুনপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাদের আটকে ফেলে। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি খেলনা রিভলভার, একটি রামদা, দুটি ছুরি এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।


এদিকে উত্তেজিত জনতা আটকদের গণপিটুনি দিচ্ছে, এমন খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ সেখান থেকে উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্র জব্দ করে এবং আটক চারজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নাজমুল হাসান জানান, গ্রেফতারদের বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে একটি মামলা করা হয়েছে। দুপুরের দিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   হাটহাজারী  খেলনা পিস্তল  রামদা  ছিনতাইকারী  পুলিশ  জনতা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: