জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ‘হাল জামানার মুফতি’ বলে আখ্যা দিয়েছেন।
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর সাধারণ আালোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, ‘আজ চট্টগ্রামে একটা কথা এসেছে ফতোয়া জন্য আর মাদরাসায় যেতে হবে না। পার্লামেন্ট থেকেই ফতোয়া দেওয়া হচ্ছে। কেউ কেউ বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রীই এখন হালজামানার মুফতি। অথচ তিনি আলিফ-বা-তা জানেন না। জামায়াতে ইসলামের বিষয়ে ফতোয়া দেওয়ার প্রয়োজন নেই। দলটিকে জানতে হলে এর ১০০ বছরের ইতিহাস জানতে হবে।’
তিনি বলেন, ‘ফতোয়ার জন্য আমরা আর হাটহাজারী, পটিয়া বা লালবাগে যাবো না, বরং এই মহান পার্লামেন্টেই যার কাছ থেকে ফতোয়া পাওয়া যাচ্ছে, তার কাছ থেকেই নেবেন।’
শাহজাহান চৌধুরীর এ বক্তব্যের পরপরই বাজেট আলোচনায় অংশ নেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। তিনি জামায়াত নেতার বক্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, নিজেদের কথা নিজেরাই বিচার করা উচিত।
সময়ের আলো/কেএইচও