ময়মনসিংহ শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর এনামুল, মাউশির পরিচালক হলেন আছাদুজ্জামান

ময়মনসিংহ ব্যুরো

সারাদেশ

শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের সচিব এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) ময়মনসিংহ অঞ্চলের

2026-06-27T22:06:43+00:00
2026-06-27T23:28:42+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
ময়মনসিংহ শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর এনামুল, মাউশির পরিচালক হলেন আছাদুজ্জামান
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১০:০৬ পিএম  আপডেট: ২৭.০৬.২০২৬ ১১:২৮ পিএম
প্রফেসর মো. এনামুল হক ও প্রফেসর ড. মো. আছাদুজ্জামান আকন্দ। ছবি : সংগৃহীত
শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের সচিব এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) ময়মনসিংহ অঞ্চলের পরিচালক পদে নতুন পদায়ন দেওয়া হয়েছে। এতে প্রফেসর মো. এনামুল হককে শিক্ষাবোর্ডের সচিব এবং প্রফেসর ড. মো. আছাদুজ্জামান আকন্দকে মাউশি ময়মনসিংহ অঞ্চলের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

শনিবার (২৭ জুন) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে শিক্ষাবোর্ডের নবনিযুক্ত সচিব পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন প্রফেসর মো. এনামুল হক। অন্যদিকে, মাউশি ময়মনসিংহ অঞ্চলের পরিচালক পদে নবনিযুক্ত প্রফেসর ড. মো. আছাদুজ্জামান আকন্দ আগামীকাল রবিবার দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।

এর আগে, গত ২৫ জুন শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি কলেজ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই কর্মকর্তাদের পদায়ন দেওয়া হয়।

বোর্ডের সচিব পদে দায়িত্ব নেওয়ার আগে প্রফেসর মো. এনামুল হক ময়মনসিংহ শিক্ষাবোর্ডের উপপরিচালক (হিসাব ও নিরীক্ষা) হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ময়মনসিংহের ঐতিহ্যবাহী মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ ও আনন্দ মোহন কলেজসহ দেশের বিভিন্ন জেলার সরকারি কলেজে অধ্যাপনা করেছেন। শিক্ষাদানের পাশাপাশি তিনি শিল্প-সাহিত্য ও ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।


তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৮৯-৯০ শিক্ষাবর্ষে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে ভর্তি হয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে ১৯৯৯ সালে ১৮তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে যোগদানের মাধ্যমে তাঁর পেশাদার জীবন শুরু হয়।

ময়মনসিংহ শিক্ষাবোর্ডের নবনিযুক্ত সচিব প্রফেসর মো. এনামুল হক কর্মক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করে বলেন, আমি আমার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে পালন করার সর্বোচ্চ চেষ্টা করব। এই বোর্ডের সার্বিক শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে আমি সংশ্লিষ্ট সবার দোয়া এবং আন্তরিক সহযোগিতা কামনা করছি।

এদিকে, যোগাযোগের চেষ্টা করা হলেও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) ময়মনসিংহ অঞ্চলের নবনিযুক্ত পরিচালক প্রফেসর ড. মো. আছাদুজ্জামান আকন্দের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সময়ের আলো/জোই 

  বিষয়:   ময়মনসিংহ  শিক্ষাবোর্ড  সচিব  প্রফেসর এনামুল  মাউশি  পরিচালক  আছাদুজ্জামান 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: