মেয়েকে বাঁচাতে প্রাণ দিলেন তারকা ফুটবলারের স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পুরো বিশ্ব যখন মেতে আছে বিশ্বকাপের উন্মাদনায় তখন শোকের ছায়া নেমে এসেছে ভেনিজুয়েলার ফুটবলার হেক্টর বেলোর পরিবারে। ভেনেজুয়েলায় আঘাত হানা

2026-06-28T02:01:02+00:00
2026-06-28T02:01:02+00:00
 
  রবিবার, ২৮ জুন ২০২৬,
১৪ আষাঢ় ১৪৩৩
রবিবার, ২৮ জুন ২০২৬
আন্তর্জাতিক
মেয়েকে বাঁচাতে প্রাণ দিলেন তারকা ফুটবলারের স্ত্রী
ভেনেজুয়েলায় ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ২:০১ এএম 
কন্যাসন্তান কোলে বেলোর স্ত্রী আন্দ্রেয়া। সংগৃহীত ছবি
পুরো বিশ্ব যখন মেতে আছে বিশ্বকাপের উন্মাদনায় তখন শোকের ছায়া নেমে এসেছে  ভেনিজুয়েলার ফুটবলার হেক্টর বেলোর পরিবারে। ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পে মেয়েকে বাঁচিয়ে রাখতে নিজের জীবন বিসর্জন দিয়েছেন বেলোর স্ত্রী আন্দ্রেয়া। 

ভয়াবহ ভূমিকম্পে চারদিকে যখন ভবন ধসে পড়ছে, মৃত্যুর আশঙ্কা বাড়ছে, তখনো সন্তানকে বুকের মধ্যে আগলে রেখেছিলেন মা । ধ্বংসস্তূপের নিচে মায়ের নিথর দেহ মিললেও অলৌকিকভাবে বেঁচে গেছে তাদের ছোট্ট মেয়ে আলানা। 


সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের স্ত্রীর চিরবিদায়ের খবর জানিয়ে এক আবেগঘন বার্তা দিয়েছেন হেক্টর। তিনি লিখেছেন, একদিন আমি আমার মেয়েকে বড় করে জানাবো, কীভাবে তার মা নিজের জীবন উৎসর্গ করে তাকে মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে এনেছিল। 

বেলো দেশটির দ্বিতীয় বিভাগের ফুটবল ক্লাব মারিতিমো দে লা গুয়াইরার হয়ে খেলেন। 

সময়ের আলো/জেডি 



  বিষয়:   মেয়েকে বাঁচাতে প্রাণ দিলেন তারকা ফুটবলারের স্ত্রী 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: