মানসম্মত গল্প ও চরিত্রের জন্য প্রশংসিত পারসা

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

মানসম্মত গল্প ও চরিত্রের জন্য বেছে বেছে কাজ করেন ছোটপর্দার অভিনেত্রী পারসা ইভানা। সংখ্যায় বেশি না হলেও সবসময় অল্প কাজেই

2026-06-28T02:40:00+00:00
2026-06-28T02:40:00+00:00
 
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
মানসম্মত গল্প ও চরিত্রের জন্য প্রশংসিত পারসা
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ২:৪০ এএম 
ছোটপর্দার অভিনেত্রী পারসা ইভানা। সংগৃহীত ছবি
মানসম্মত গল্প ও চরিত্রের জন্য বেছে বেছে কাজ করেন ছোটপর্দার অভিনেত্রী পারসা ইভানা। সংখ্যায় বেশি না হলেও সবসময় অল্প কাজেই আলোচনায় থাকেন তিনি। তার অভিনীত নাটকগুলো সাড়া ফেলে দর্শক মহলে। সেই ধারাবাহিকতায় নতুন একটি নাটক নিয়ে এসেছেন তিনি। নাম ‘অথবা তুমি আমি’। 

নাটকটি মূলত আবেগঘন গল্প ও বাস্তবসম্মত সম্পর্কের চিত্রায়নের জন্য ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। নাটকটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক মন্তব্য করেছেন দর্শক। 

Advertisement
এর আগেও পারসা বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন। তবে ‘অথবা তুমি আমি’ নাটকের মাধ্যমে তিনি দর্শকদের কাছে তার অভিনয়ের এক নতুন মাত্রা তুলে ধরেছেন বলে মত প্রকাশ করেছেন অনেকে। 

বৃষ্টি সিদ্দিকীর গল্পে নাটকের চিত্রনাট্য করেছেন আইয়ূব সিদ্দিকী। নির্দেশনা দিয়েছেন ইমরাউল রাফাত। পারসা ইভানার বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান। 

অথবা তুমি আমি প্রসঙ্গে পারসা ইভানা বলেন, ‘নাটকটি প্রচারের পর থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং ছিল, কারণ চরিত্রটির একটু ডিফরেন্ট। রাফাত ভাই যেভাবে চেয়েছেন, চেষ্টা করেছি চরিত্রটি সেভাবে ফুটিয়ে তুলতে, আমি বেস্ট ট্রাই করেছি। দর্শকের কাছ থেকে যে পরিমাণ সাড়া পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, তাতে সত্যিই আমি উচ্ছ্বসিত, তাদের প্রতি কৃতজ্ঞতা।’ 


উল্লেখ্য সর্বশেষ সুমন আনোয়ারের ওয়েব সিনেমায় ‘মির্জা’য় পারসা ইভানা দ্বৈত চরিত্রে দারুণ অভিনয় করেছেন। এর আগেও বিভিন্ন নাটকে পারসার অভিনয় প্রশংসিত হয়েছে। এবার দর্শক তার ভূয়সী প্রশংসা করছেন। 

নির্মাতার মতে, পারসার মনোযোগ, নিষ্ঠা ছিল দারুণ। সেই সঙ্গে পরিচালক ও সহশিল্পীর সহযোগিতাও বিশেষ ভূমিকা রেখেছে।

সময়ের আলো/জেডি 

  বিষয়:   মানসম্মত গল্প  চরিত্র  প্রশংসিত  পারসা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: