২ জুলাই টেইলর সুইফটের বিয়ে!

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

বিশ্বনন্দিত আমেরিকান গায়িকা টেইলর সুইফট এবং ফুটবল তারকা ট্রাভিস কেলসির বাগদানের খবরে আগেই শোরগোল পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার কয়েক দিন

2026-06-28T02:30:06+00:00
2026-06-28T02:30:06+00:00
 
  রবিবার, ২৮ জুন ২০২৬,
১৪ আষাঢ় ১৪৩৩
রবিবার, ২৮ জুন ২০২৬
আনন্দ সময়
২ জুলাই টেইলর সুইফটের বিয়ে!
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ২:৩০ এএম 
বিশ্বনন্দিত আমেরিকান গায়িকা টেইলর সুইফট। সংগৃহীত ছবি
বিশ্বনন্দিত আমেরিকান গায়িকা টেইলর সুইফট এবং ফুটবল তারকা ট্রাভিস কেলসির বাগদানের খবরে আগেই শোরগোল পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার কয়েক দিন ধরে গুঞ্জন রটেছে বিয়ে নিয়ে। এ প্রসঙ্গে গায়িকা মুখে কুলুপ এঁটে রাখলেও খবর ছড়াচ্ছে বিভিন্নভাবে। 

একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হয়েছে, আগামী ২ জুলাই নিউইয়র্কে বিয়ের পিঁড়িতে বসছেন টেইলর। চার হাত এক করার সময় উপস্থিত থাকছেন শুধু ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যরা।

তবে বিয়ে অল্প কয়েকজনকে নিয়ে করলেও সংবর্ধনা অনুষ্ঠানে থাকছেন নাকি দুই হাজার অতিথি। আগামী ৩ জুলাই আয়োজন করা হতে পারে এ অনুষ্ঠানের। কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, টেইলর চান না বিয়ে সম্পর্কিত কোনো তথ্য বাইরে যাক। তাই বিয়ের কার্ড পর্যন্ত ছাপাননি। অথিতিদের দাওয়াত দেওয়া হচ্ছে ফোনে যোগাযোগ করে।

গোপন রাখা হয়েছে অনুষ্ঠানের ভেন্যুও। যদিও একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি নিউইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে হতে যাচ্ছে এ আয়োজন। কারণ এত বড় আয়োজনে প্রয়োজনীয় নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রাখা সম্ভব।


বিয়ের প্রস্তুতির ইঙ্গিতও মিলেছে বিভিন্নভাবে। একটি সূত্র জানিয়েছে, এরই মধ্যে ট্রাভিসের টিম ‘কানসাস সিটি চিফস’-এর বেশ কয়েকজন খেলোয়াড় ম্যানহাটনের বিলাসবহুল হোটেলে রুম বুকিং দিয়েছেন।

ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের আশপাশের রাস্তাও নাকি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। ভেন্যুর বাইরে একটি অস্থায়ী তাঁবু খাটানো হয়ে। এই কাজগুলো করছে ‘উইনিক প্রোডাকশনস’ নামে একটি সংস্থা।

এখনও টু শব্দটি করেননি টেইলর-ট্রাভিস। তাদের স্টাফরাও এ নিয়ে কথা বলেননি সংবাদমাধ্যমগুলোর সঙ্গে। তাই বিভিন্ন আভাস মিললেও সত্যতা যাচাই সম্ভব হয়নি।

সময়ের আলো/জেডি 



  বিষয়:   ২ জুলাই  টেইলর সুইফট  বিয়ে 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: