সিঁথির ‘বসন্তের কোকিল’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

রোমান্টিক গান নিয়ে হাজির হয়েছেন তরুণ প্রজন্মের সংগীতশিল্পী সিঁথি সাহা। সম্প্রতি অনুপম মিউজিক থেকে প্রকাশিত হয়েছে তার গাওয়া ‘বসন্তের কোকিল’।

2026-06-28T02:50:31+00:00
2026-06-28T02:50:31+00:00
 
  রবিবার, ২৮ জুন ২০২৬,
১৪ আষাঢ় ১৪৩৩
রবিবার, ২৮ জুন ২০২৬
আনন্দ সময়
সিঁথির ‘বসন্তের কোকিল’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ২:৫০ এএম 
তরুণ প্রজন্মের সংগীতশিল্পী সিঁথি সাহা। সংগৃহীত ছবি
রোমান্টিক গান নিয়ে হাজির হয়েছেন তরুণ প্রজন্মের সংগীতশিল্পী সিঁথি সাহা। সম্প্রতি অনুপম মিউজিক থেকে প্রকাশিত হয়েছে তার গাওয়া ‘বসন্তের কোকিল’। গানটির কথা লিখেছেন রনক রায়হান, সুর ও সংগীত পরিচালনা করেছেন আকাশ সেন। 

মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন অলংকার চৌধুরী ও শিফাত আমিন শুভ। উৎসবের আমেজ আর ভালোবাসার গল্পে নির্মিত গানটি ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে।

‘বসন্তের কোকিল’ প্রসঙ্গে সিঁথি সাহা বলেন, এই গানটি গাইতে গিয়ে ভীষণ আনন্দ পেয়েছি। এর সুর, কথা ও সংগীতায়োজন খুবই প্রাণবন্ত। ভিডিওটা দেখলেও মন ভালো হয়ে যায়। এটি প্রকাশের পর দর্শকদের ভালোবাসা আমাকে সত্যিই অনুপ্রাণিত করছে। 

আশা করছি, গানটি দীর্ঘদিন শ্রোতাদের প্লেলিস্টে থাকবে। অলংকার চৌধুরী বলেন, এই প্রজেক্টের পুরো অভিজ্ঞতাই ছিল দারুণ। লোকেশন, টিম এবং নির্মাণ- সব মিলিয়ে আমরা আন্তরিকভাবে কাজ করেছি। গানটি প্রকাশের পর থেকে দর্শক যেভাবে গ্রহণ করছেন, তাতে আমরা খুবই আনন্দিত। এই ভালোবাসাই আমাদের নতুন কাজের অনুপ্রেরণা। 


অনুপম মিউজিকের কর্ণধার আনোয়ার হোসেন জানান, ইন্ডাস্ট্রিতে গান তৈরি ও প্রকাশের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। সেই ভাবনা থেকেই তারা নতুন নতুন গান ও ভিডিও প্রকাশের মেগা প্রজেক্ট হাতে নিয়েছেন। তারই অংশ হিসেবে প্রকাশ হয়েছে ‘বসন্তের কোকিল’। 

ইতোমধ্যে গানটি দর্শকমহলে ভালো সাড়া ফেলেছে।

সময়ের আলো/জেডি 



  বিষয়:   সিঁথি  ‘বসন্তের কোকিল’  সংগীতশিল্পী 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: