মেসির গোলে হয়ে গেল বিশ্বরেকর্ড

সময়ের আলো ডেস্ক

খেলা

লিওনেল মেসির পায়ের জাদু আবারও দেখা গেল ২০২৬ বিশ্বকাপের মঞ্চে। বদলি হিসেবে মাঠে নেমে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে

2026-06-28T09:55:26+00:00
2026-06-28T09:55:26+00:00
 
  রবিবার, ২৮ জুন ২০২৬,
১৪ আষাঢ় ১৪৩৩
রবিবার, ২৮ জুন ২০২৬
খেলা
মেসির গোলে হয়ে গেল বিশ্বরেকর্ড
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৯:৫৫ এএম 
সংগৃহীত ছবি
লিওনেল মেসির পায়ের জাদু আবারও দেখা গেল ২০২৬ বিশ্বকাপের মঞ্চে। বদলি হিসেবে মাঠে নেমে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে শুধু আর্জেন্টিনার ব্যবধানই বাড়াননি, নিজের নামও তুলেছেন বিশ্বকাপের ইতিহাসের নতুন এক রেকর্ডে।

রোববার (২৮ জুন) জর্ডানের বিপক্ষে ম্যাচে মেসির অসাধারণ ফ্রি-কিক থেকে আসা গোলে আর্জেন্টিনা ৩-১ ব্যবধানে এগিয়ে যায়। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে টানা সাতটি ম্যাচে গোল করার নজির গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক, যা এর আগে কোনো ফুটবলার করতে পারেননি।
আরও পড়ুন

ম্যাচ শুরুর আগে থেকেই মেসির সামনে ছিল অনন্য এক মাইলফলকের হাতছানি। গোল করতে পারলেই তিনি ভেঙে দিতেন দীর্ঘদিনের যৌথ রেকর্ড। শেষ পর্যন্ত সেটিই বাস্তবে রূপ দিলেন আটবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা।

এর আগে বিশ্বকাপে টানা ছয় ম্যাচে গোল করার কীর্তি ছিল ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৯৫৮) এবং ব্রাজিলের জেয়ারজিনহোর (১৯৭০)। এতদিন এই দুই কিংবদন্তির সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন মেসি। জর্ডানের বিপক্ষে গোল করে তিনি এককভাবে সেই তালিকার শীর্ষস্থান দখল করলেন।

এএডি/


  বিষয়:   মেসি  গোল  বিশ্বরেকর্ড  খেলা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: