ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। তবে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করার এই লড়াইয়ে প্রথমার্ধে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে গোলের দেখা পায়নি পর্তুগিজরা। একই সময়ে শুরু হওয়া অন্য ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে প্রথমার্ধের লড়াইয়ে এগিয়ে রয়েছে উজবেকিস্তান।
গ্রুপের অন্য ম্যাচে কঙ্গোর বিপক্ষে মাঠে নেমেই দারুণ সূচনা করে এশিয়ার পরাশক্তি উজবেকিস্তান। ম্যাচের মাত্র ১০ মিনিটের মাথায় কঙ্গোর রক্ষণভাগ ভেঙে দুর্দান্ত এক গোলে দলকে লিড এনে দেন উজবেক তারকা এল্দর শোমুরোদভ। ১-০ গোলে পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে আক্রমণ চালাতে থাকে ডিআর কঙ্গো।
ম্যাচের ১৭ মিনিটে কঙ্গোর ফুটবলার নাথানিয়েল এমবুকু এক অনবদ্য শটে বল জালে জড়িয়ে উল্লাসে মেতে উঠেছিলেন। তবে কঙ্গো শিবিরের সেই গোল উদযাপনের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। আক্রমণটি তৈরির শুরুতে নাথানায়েল এমবুকুর হাত ছিটকে উজবেকিস্তানের ডিফেন্ডার শেরজোদ নাসরুল্লায়েভের মুখে আঘাত করায় বিষয়টি ফাউল হিসেবে গণ্য হয়। পরবর্তীতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) নিখুঁতভাবে যাচাই করে কঙ্গোর গোলটি বাতিল ঘোষণা করলে প্রথমার্ধে লিড ধরে রাখে উজবেকিস্তান।
অন্যদিকে, ফুটবলপ্রেমীদের মূল আকর্ষণ ছিল কলম্বিয়া বনাম পর্তুগাল ম্যাচটিকে ঘিরে। গ্রুপ পর্বের শেষ ও তৃতীয় এই ম্যাচে পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো একাদশে থেকে মাঠে নামলেও প্রথমার্ধে কলম্বিয়ার সুসংহত রক্ষণভাগের সামনে পরীক্ষা দিতে হয়েছে তাঁর দলকে। বেশ কিছু আক্রমণ চালালেও প্রথমার্ধের বাঁশি বাজা পর্যন্ত কোনো দলই ডেডলক ভাঙতে পারেনি, ফলে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা।
সময়ের আলো/জেডি