গ্রুপ সেরা হয়ে শেষ ৩২-এ ইংল্যান্ড, রানার্সআপ ক্রোয়েশিয়া

খেলা

প্রথমার্ধে কিছুটা নিষ্প্রভ ফুটবল খেললেও বিরতির পর চেনা ছন্দে ফিরে পানামাকে ২–০ গোলে হারিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। এই জয়ের সুবাদে

2026-06-28T05:10:11+00:00
2026-06-28T06:51:45+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
খেলা
গ্রুপ সেরা হয়ে শেষ ৩২-এ ইংল্যান্ড, রানার্সআপ ক্রোয়েশিয়া
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৫:১০ এএম  আপডেট: ২৮.০৬.২০২৬ ৬:৫১ এএম
জয় উদযাপন করছে ইংল্যান্ড। সংগৃহীত ছবি
প্রথমার্ধে কিছুটা নিষ্প্রভ ফুটবল খেললেও বিরতির পর চেনা ছন্দে ফিরে পানামাকে ২–০ গোলে হারিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। এই জয়ের সুবাদে ‘এল’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপের শেষ ৩২-এ পা রাখল থমাস টুখেলের দল। গ্রুপের অন্য ম্যাচে ঘানাকে ২–১ ব্যবধানে হারিয়ে রানার্সআপ হিসেবে পরের রাউন্ড নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া।

গত ম্যাচে ঘানার রক্ষণদুর্গ ভাঙতে না পারা ইংলিশরা আজ পানামার বিপক্ষেও প্রথমার্ধে খেই হারিয়ে ফেলেছিল। প্রথমার্ধের গোলখরা ও মাঠের মন্থর ফুটবলের কারণে একসময় লাইভ টেবিলের শীর্ষে চলে গিয়েছিল ক্রোয়েশিয়া।

তবে দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বের হয় ‘থ্রি লায়ন্স’রা। দলের দুই প্রাণভোমরা জুড বেলিংহাম ও অধিনায়ক হ্যারি কেইন গোল করে দলের ত্রাতা হয়ে ওঠেন। এই দুই তারকার নৈপুণ্যেই শেষ পর্যন্ত ২–০ ব্যবধানের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। এই গোলের মাধ্যমে আসরে নিজের একক আধিপত্যের জানান দিলেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনও।


গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় নকআউটের শেষ ৩২-এর লড়াইয়ে ইংল্যান্ডের প্রতিপক্ষ হতে যাচ্ছে সেনেগাল অথবা ডিআর কঙ্গো। সেই বাধা পার হতে পারলে শেষ ষোলোর মঞ্চে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হবে মেক্সিকো কিংবা ইকুয়েডর।

অন্যদিকে, দিনের অন্য ম্যাচে ঘানার বিপক্ষে পেতার সুচিচের দর্শনীয় গোলের পর আরও এক গোল করে ২–১ ব্যবধানের জয় তুলে নেয় ক্রোয়েশিয়া। এই জয়ে গ্রুপ রানার্সআপ হওয়া ক্রোয়াটদের শেষ ৩২-এ লড়তে হবে কলম্বিয়া অথবা ক্রিস্টিয়ানো রিয়ালদোর পর্তুগালের বিপক্ষে। আর গ্রুপে তৃতীয় হওয়া ঘানা খেলবে ওই দুই দলের মধ্যে যে দলটি গ্রুপ চ্যাম্পিয়ন হবে, তাদের বিপক্ষে।

সময়ের আলো/জেডি


  বিষয়:   গ্রুপ সেরা  শেষ ৩২  ইংল্যান্ড  রানার্সআপ  ক্রোয়েশিয়া 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: