আর্জেন্টিনার জয়ে তারকাদের উচ্ছ্বাস

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

বিশ্বকাপে জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার ৩-১ গোলের জয়ের পর উচ্ছ্বাসে ভেসেছে দেশের শোবিজ অঙ্গন। টানা জয় নিয়ে নকআউট পর্বে ওঠা লিওনেল

2026-06-28T12:22:27+00:00
2026-06-28T12:22:27+00:00
 
  রবিবার, ২৮ জুন ২০২৬,
১৪ আষাঢ় ১৪৩৩
রবিবার, ২৮ জুন ২০২৬
আনন্দ সময়
আর্জেন্টিনার জয়ে তারকাদের উচ্ছ্বাস
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১২:২২ পিএম 
সংগৃহীত ছবি
বিশ্বকাপে জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার ৩-১ গোলের জয়ের পর উচ্ছ্বাসে ভেসেছে দেশের শোবিজ অঙ্গন। টানা জয় নিয়ে নকআউট পর্বে ওঠা লিওনেল মেসি ও তার দলের পারফরম্যান্সে সামাজিক যোগাযোগমাধ্যমে আনন্দ, রসিকতা ও প্রশংসায় মেতে উঠেছেন তারকারা।

মেসির ফ্রি-কিক গোল নিয়েই সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। মেসির একটি ছবি শেয়ার করে তিনি মজার ভঙ্গিতে লেখেন, ‘পরিবেশটা সুন্দর না? সব ঠিক আছে তো?’

অভিনেতা তৌসিফ মাহবুব, যিনি দীর্ঘদিন ধরে আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত, মেসির প্রতি তার আস্থা আবারও প্রকাশ করেন। রেকর্ড গড়া ফ্রি-কিক গোলের পর তিনি সংক্ষিপ্তভাবে লেখেন, ‘সে কখনো হতাশ করে না।’

মাঠে উপস্থিত থেকে খেলা দেখার সুযোগ পাওয়া অভিনেত্রী নাদিয়া আহমেদ জয়ের আনন্দ সরাসরি যুক্তরাষ্ট্র থেকেই ভাগ করে নেন। তিনি লেখেন, ‘ইউ বিউটি। ভামোস আর্জেন্টিনা।’
আরও পড়ুন

আর্জেন্টিনার আরেক পরিচিত সমর্থক অভিনেতা ইরফান সাজ্জাদ ম্যাচ পরবর্তী সময়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, মেসিকে ঘিরে চলা সমালোচনার প্রসঙ্গ টেনে “এই ছেলেটা আবার ফ্রি-কিকে পেনাল্টির চেয়েও ভালো গোল করছে” বলে মন্তব্য করেন এবং নিন্দুকদের উদ্দেশে ব্যঙ্গও করেন।

অভিনেত্রী ও সংগীতশিল্পী মেহের আফরোজ শাওনও আর্জেন্টিনার জয় উদযাপন করেন ভিন্ন ভঙ্গিতে। তিনি মজার ছলে লেখেন, ফিফা নাকি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দিচ্ছে- এমন সমালোচনাকে ইঙ্গিত করে কটাক্ষ করেন, একই সঙ্গে জর্ডানের খেলায় মুসা আল তামারির গোলের প্রশংসাও করেন।

অন্যদিকে, অভিনেতা আব্দুন নূর সজল যিনি ব্রাজিল সমর্থক হিসেবে পরিচিত আর্জেন্টিনার জয়ের পরও ক্রীড়াসুলভ মনোভাব দেখান। আর্জেন্টিনার জার্সি পরা ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘আমি ব্রাজিল সাপোর্টার, তবে ভালো ফুটবলের প্রশংসা করতেই হয়। মেসির পারফরম্যান্স ও আর্জেন্টিনার জয় অভিনন্দনযোগ্য।’

উপস্থাপক শ্রাবণ্য তৌহিদা সামাজিক মাধ্যমে মেসির প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখেন, তাকে অসম্মান করা মানে ব্যক্তিগত সীমাবদ্ধতা প্রকাশ পাওয়া। তার মতে, মেসির অর্জন কারও স্বীকৃতির ওপর নির্ভর করে না।

ছোট পর্দার অভিনেত্রী মালাইকা চৌধুরী আর্জেন্টিনার জার্সিতে ভিক্টরি সাইন দিয়ে ছবি শেয়ার করেন। উচ্ছ্বসিত ভঙ্গিতে তিনি লেখেন, ‘শুভ সকাল। আজ একটু বেশিই খুশি।’

এএডি/


  বিষয়:   আর্জেন্টিনা  জয়  তারকা  উচ্ছ্বাস  জর্ডান 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: