মোহাম্মদপুরে পাটালি গ্রুপের ৮ ছিনতাইকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কুখ্যাত ‘পাটালি গ্রুপের’ ৮ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-২। এ সময় তাদের কাছ থেকে বিদেশি অস্ত্র ও

2026-06-28T12:58:15+00:00
2026-06-28T12:58:15+00:00
 
  রবিবার, ২৮ জুন ২০২৬,
১৪ আষাঢ় ১৪৩৩
রবিবার, ২৮ জুন ২০২৬
জাতীয়
মোহাম্মদপুরে পাটালি গ্রুপের ৮ ছিনতাইকারী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১২:৫৮ পিএম 
এ ব্যপারে বিস্তারিত জানাতে রবিবার দুপুর ২টায় র‌্যাব মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। ছবি : সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কুখ্যাত ‘পাটালি গ্রুপের’ ৮ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-২। এ সময় তাদের কাছ থেকে বিদেশি অস্ত্র ও তাজা গুলি উদ্ধার করা হয়।

রবিবার (২৮ জুন) র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীতে সংঘবদ্ধ ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত একটি চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও তথ্য-উপাত্ত বিশ্লেষণের ভিত্তিতে মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কুখ্যাত পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড শামীম পাটালিসহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়।


এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে, রবিবার দুপুর ২টায় রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত র‌্যাব মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। এতে ব্রিফ করবেন র‌্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

সংবাদ ব্রিফিংয়ে গ্রেফতার হওয়া ব্যক্তিদের পরিচয়, তাদের বিরুদ্ধে থাকা অভিযোগ, উদ্ধার করা অস্ত্র-গোলাবারুদের বিস্তারিত তথ্য এবং অভিযানের পেছনের গোয়েন্দা তথ্য তুলে ধরা হবে বলে জানিয়েছে র‌্যাব।

সময়ের আলো/মহু


  বিষয়:   মোহাম্মদপুর  পাটালি গ্রুপ  ছিনতাইকারী  গ্রেফতার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: