সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল চাইলেন বিএনপির দলীয় এমপি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ব্যাংকিং খাতে তারল্য সংকট কাটাতে এবং ব্যাংকের বাইরে থাকা বিপুল পরিমাণ নগদ অর্থ আর্থিক ব্যবস্থায় ফিরিয়ে আনতে ৫০০ ও ১০০০

2026-06-28T14:20:15+00:00
2026-06-28T14:45:41+00:00
 
  রবিবার, ২৮ জুন ২০২৬,
১৪ আষাঢ় ১৪৩৩
রবিবার, ২৮ জুন ২০২৬
জাতীয়
সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল চাইলেন বিএনপির দলীয় এমপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ২:২০ পিএম  আপডেট: ২৮.০৬.২০২৬ ২:৪৫ পিএম
সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল চাইলেন বিএনপির দলীয় এমপি
ব্যাংকিং খাতে তারল্য সংকট কাটাতে এবং ব্যাংকের বাইরে থাকা বিপুল পরিমাণ নগদ অর্থ আর্থিক ব্যবস্থায় ফিরিয়ে আনতে ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব উত্থাপন করা হয়েছে জাতীয় সংসদে।

রোববার (২৮ জুন) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ প্রস্তাব দেন বিএনপির সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন।

সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ব্যাংকিং খাতের প্রতি মানুষের আস্থা কমে যাওয়ায় অনেকেই এখন ব্যাংকে অর্থ জমা না রেখে ঘরে নগদ টাকা সংরক্ষণ করছেন। এছাড়া অতীতে অর্থ পাচারের সঙ্গে জড়িত বা স্বৈরাচারী শাসনের সুবিধাভোগীদের কাছেও বিপুল পরিমাণ নগদ অর্থ ব্যাংকের বাইরে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এই প্রেক্ষাপটে ৫০০ ও ১০০০ টাকার নোট নির্দিষ্ট সময়ের জন্য বাতিল করে দুই মাসের মধ্যে ব্যাংকে জমা দেওয়ার সুযোগ রাখার প্রস্তাব দেন তিনি। তার মতে, এ সময়ের মধ্যে যেসব অর্থের কর-সংক্রান্ত হিসাব নেই, সেগুলো নির্ধারিত হারে ২৫ শতাংশ কর পরিশোধের মাধ্যমে বৈধ করার সুযোগ দেওয়া যেতে পারে।
আরও পড়ুন

এ এম মাহবুব উদ্দিন খোকনের দাবি, এমন উদ্যোগ বাস্তবায়ন হলে ব্যাংকিং খাতে তারল্য বাড়বে, বাজেট ঘাটতি কমাতে সরকারের সহায়তা মিলবে এবং অর্থ উৎপাদন ও বিনিয়োগমুখী খাতে প্রবাহিত হবে।

একই সঙ্গে দেশের ব্যাংকিং খাতের কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। তার ভাষায়, দেশে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে, যার ফলে অনেক প্রতিষ্ঠান আর্থিক সংকটে পড়েছে।

তিনি বলেন, জনগণের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে হলে দুর্বল ব্যাংকগুলোর বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নিতে হবে এবং ব্যাংকের সংখ্যা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতে হবে। কারণ শেষ পর্যন্ত ব্যাংকের ঘাটতি পূরণে জনগণের অর্থই ব্যবহার করতে হয়।

বক্তব্যে তিনি আরও বলেন, মানুষ যেখানে আর্থিক নিরাপত্তা ও আস্থা খুঁজে পায়, সেখানেই বিনিয়োগ ও সঞ্চয় করতে আগ্রহী হয়। তাই দেশের আর্থিক খাতকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে দেশীয় বিনিয়োগ বাড়ে এবং অর্থ বিদেশে পাচারের প্রবণতা কমে।

এএডি/


  বিষয়:   টাকা  নোট  বাতিল  প্রস্তাব  সংসদ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: