ফেসবুকে সেনাবাহিনীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, লক্ষ্মীপুরে যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার

রামগতি কমলনগর ( লক্ষীপুর) প্রতিনিধি

সারাদেশ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে আপত্তিকর ও অশ্লীল মন্তব্য করার অভিযোগে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে বিজলী আক্তার নামে যুব

2026-06-28T15:58:26+00:00
2026-06-28T15:58:26+00:00
 
  রবিবার, ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
সারাদেশ
ফেসবুকে সেনাবাহিনীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, লক্ষ্মীপুরে যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার
রামগতি কমলনগর ( লক্ষীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৩:৫৮ পিএম 
বিজলী আক্তার। ছবি : সংগৃহীত
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে আপত্তিকর ও অশ্লীল মন্তব্য করার অভিযোগে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে বিজলী আক্তার নামে যুব মহিলা লীগ নেত্রীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (২৭ জুন) রাতে চন্দ্রগঞ্জ থানার মান্দারী এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত বিজলী আক্তার এলাকায় যুব মহিলা লীগের সক্রিয় কর্মী এবং একজন 'ফেসবুক সেলিব্রেটি' হিসেবে পরিচিত।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই বিজলী আক্তার তার ফেসবুক আইডি থেকে বিভিন্ন বিতর্কিত ও উসকানিমূলক পোস্ট দিয়ে আসছিলেন। সম্প্রতি তিনি বাংলাদেশ সেনাবাহিনীর উদ্দেশ্যে অত্যন্ত আপত্তিকর ও অশালীন মন্তব্য করে একটি পোস্ট দেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসলে তাকে গ্রেফতারে অভিযান চালানো হয়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সংবাদমাধ্যমকে জানান, বিজলী আক্তারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/মহু


  বিষয়:   ফেসবুক  সেনাবাহিনী  আপত্তিকর  মন্তব্য  লক্ষ্মীপুর  যুব মহিলা লীগ  নেত্রী  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: