রিপোর্টারদের নিয়ে যুবদল নেতার মন্তব্যে সমালোচনার ঝড়

নিজস্ব সংবাদদাতা

সারাদেশ

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা যুবদলের সদস্যসচিব আব্দুস সালাম সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। অন্যদিকে,

2026-06-24T10:37:30+00:00
2026-06-24T10:37:30+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
রিপোর্টারদের নিয়ে যুবদল নেতার মন্তব্যে সমালোচনার ঝড়
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১০:৩৭ এএম 
দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলাপকালে যুবদলের সদস্যসচিব আব্দুস সালাম। ছবি : সংগৃহীত
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা যুবদলের সদস্যসচিব আব্দুস সালাম সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। অন্যদিকে, জেলা যুবদল বিষয়টি খতিয়ে দেখে সংশ্লিষ্ট নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) সকালে প্রতিবাদ মিছিল শেষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বিতর্কিত মন্তব্য করেন বলে জানা গেছে।

কিছু সাংবাদিক তাদের সংগঠনকে হেয় করার চেষ্টা করছে উল্লেখ করে ওই বক্তব্যে আব্দুস সালাম দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘যুবদলের পক্ষ থেকে যেসব তথ্য বা বক্তব্য দেওয়া হবে, সেগুলো প্রচার করার বিষয়ে গুরুত্ব দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘দৌলতপুরে কোনো সাংবাদিক নেই, শুধু রিপোর্টার আছে। এলাকায় রিপোর্টিং কার্যক্রম পরিচালনা করতে হলে উপজেলা বিএনপির মাধ্যমে করতে হবে।’


তার এই বক্তব্য প্রকাশ পাওয়ার পর সাংবাদিক মহলে তীব্র সমালোচনা ও ক্ষোভ তৈরি হয়। পরবর্তীতে আব্দুস সালাম দাবি করেন, তিনি মূলত আওয়ামী লীগপন্থী সাংবাদিকদের বিষয়ে ওই বক্তব্য দিয়েছেন। তবে যারা দেশ ও জনগণের স্বার্থে কাজ করেন, তাদের তিনি স্বাগত জানান।

মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সালমান খান বলেন, ‘সাংবাদিকতা একটি স্বাধীন ও দায়িত্বশীল পেশা। সাংবাদিকদের নিয়ে এমন অবমাননাকর মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ তিনি অনতিবিলম্বে এ ধরনের আপত্তিকর বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।

এ বিষয়ে জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোশতাক হোসেন দীপু বলেন, ‘সাংবাদিক ও গণমাধ্যম সম্পর্কে এমন মন্তব্য বর্তমান গণতান্ত্রিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। খুব দ্রুতই সংশ্লিষ্ট নেতার কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়ে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হবে।’

সময়ের আলো/মহু


  বিষয়:   রিপোর্টার  যুবদল  নেতা  মন্তব্য  বক্তব্য  সমালোচনা  মানিকগঞ্জ  দৌলতপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: