আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন ঘানার সেই তান্ত্রিক

আন্তর্জাতিক ডেস্ক

খেলা

ইংল্যান্ড ও ঘানা ম্যাচে আলোচনায় আসেন তান্ত্রিক নানা কিয়াঙ্কু বোন্সাম। ম্যাচের আগে তিনি যেই ভবিষ্যতবাণী করেছিলেন, তা সত্যি হয়েছিল। সেই

2026-06-28T16:16:41+00:00
2026-06-28T16:16:41+00:00
 
  রবিবার, ২৮ জুন ২০২৬,
১৪ আষাঢ় ১৪৩৩
রবিবার, ২৮ জুন ২০২৬
খেলা
আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন ঘানার সেই তান্ত্রিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৪:১৬ পিএম 
নানা কিয়াঙ্কু বোন্সাম ও লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
ইংল্যান্ড ও ঘানা ম্যাচে আলোচনায় আসেন তান্ত্রিক নানা কিয়াঙ্কু বোন্সাম। ম্যাচের আগে তিনি যেই ভবিষ্যতবাণী করেছিলেন, তা সত্যি হয়েছিল। সেই তান্ত্রিক এবার আর্জেন্টিনাকে দিলেন দুঃসংবাদ। 

এক সাক্ষাৎকারে তান্ত্রিক বলেছেন, ‘কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে।’ তবে এজন্য তিনি কোনো কালো জাদু করবেন কি না, তা জানাননি। আগামী ৪ জুলাই মায়ামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৪টায় নবাগত দলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ইতোমধ্যে কেপ ভার্দে তাদের রক্ষণভাগ ও গোলকিপিং দিয়ে চমক দেখিয়েছে। স্পেন ও সৌদি আরবকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছে, মাঝে উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে তারা। তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শেষ ৩২ এ উঠে চমক দেখিয়েছে কেপ ভার্দে।


উল্লেখ্য, ইংল্যান্ড ও ঘানা ম্যাচটি শুরু হওয়ার আগেই ব্রিটিশ গণমাধ্যম ‘ডেইলি স্টার’কে কিয়াঙ্কু বোন্সাম জানিয়েছিলেন, ইংল্যান্ডের অধিনায়ক ও স্ট্রাইকার হ্যারি কেনের ওপর তিনি এমন এক কালো জাদুর অভিশাপ দিয়েছেন, যার কারণে হ্যারি কেইন সেই ম্যাচে কোনোভাবেই গোল করতে পারবেন না। কাকতালীয় হলেও সত্যি, কেইন সেদিন গোল করতে পারেননি। এমনকি প্রথমার্ধে লক্ষ্যে কোনো শট নিতে পারেনি ইংল্যান্ড। অতঃপর, ম্যাচটি ড্র হয়।

সময়ের আলো/মহু


  বিষয়:   আর্জেন্টিনা  দুঃসংবাদ  ঘানা  তান্ত্রিক  বিশ্বকাপ  ফুটবল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: