বরগুনায় গবাদিপশুর খুড়া রোগের প্রাদুর্ভাব, ওষুধ সংকট

বরগুনা প্রতিনিধি

সারাদেশ

বরগুনাজুড়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে গবাদিপশুর খুড়া ও লাম্পি রোগ। বাড়ি বাড়ি আক্রান্ত হচ্ছে গরু। ওষুধের সরবরাহ সংকটের কারণে চিকিৎসা করাতে

2026-06-28T16:31:51+00:00
2026-06-28T16:38:37+00:00
 
  রবিবার, ২৮ জুন ২০২৬,
১৪ আষাঢ় ১৪৩৩
রবিবার, ২৮ জুন ২০২৬
সারাদেশ
বরগুনায় গবাদিপশুর খুড়া রোগের প্রাদুর্ভাব, ওষুধ সংকট
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৪:৩১ পিএম  আপডেট: ২৮.০৬.২০২৬ ৪:৩৮ পিএম
খুড়া রোগে আক্রান্ত গরুর যত্ন করছেন মালিক। ছবি : সময়ের আলো
বরগুনাজুড়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে গবাদিপশুর খুড়া ও লাম্পি রোগ। বাড়ি বাড়ি আক্রান্ত হচ্ছে গরু। ওষুধের সরবরাহ সংকটের কারণে চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছেন খামারি ও পশুপালকরা। এতে আর্থিক ক্ষতির আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন তারা।

এফএমডি, অর্থাৎ ফুড অ্যান্ড মাউথ ডিজেস। পায়ে এবং মুখে ঘা। এই রোগ হলে গরুর মুখ দিয়ে লালা ঝড়ে, কিছুই খেতে পারে না। শরীরে উত্তাপ বেড়ে যায়। খুড়ায় ঘা হয়ে পচন শুরু হয়। অপরদিকে রয়েছে লাম্পি পক্স। গরুর শরীরে বড় গোটা হয়ে ফেটে যায়, শরীরে জ্বর হয়, খাওয়া-দাওয়া বন্ধ হয়ে যায়। 

বরগুনার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, খামার থেকে শুরু করে বাড়ি-বাড়িতে ছড়িয়ে পড়েছে খুড়া ও লাম্পি রোগ। মৃত্যুও হয়েছে অনেক গরুর। এনিয়ে চিন্তিত হয়ে পড়েছেন খামারিসহ পশু পালনকারীরা।

বরগুনা সদর উপজেলা এম বালিয়াতলী ইউনিয়নের মনসাতলী গ্রামের মিলন চন্দ্রের ৭টি গরুর সবগুলোই খুড়া রোগে আক্রান্ত হয়েছে। স্থানীয় পদ্ধতি এবং চিকিৎসকের পরামর্শে চলছে চিকিৎসার কাজ। ঝামেলাপূর্ণ এই খুড়া রোগের চিকিৎসা করাতে হিমশিম খেতে হচ্ছে তার।


মিলন চন্দ্র সময়ের আলোকে বলেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চললেও বাজারে ঔষধ না থাকায় স্থানীয় পদ্ধতির উপরই নির্ভরশীল হতে হচ্ছে। বরগুনা সদরের বুড়িরচর ইউনিয়নের সোনাখালী গ্রামের তুহিন খান সময়ের আলোকে বলেন, দীর্ঘ বছর ধরে এমন খুড়া রোগ ছিল না। কিন্তু এবারে হঠাৎ করেই ব্যাপকভাবে খুড়া রোগে আক্রান্ত হওয়ায় খামারিরা আতঙ্কিত হয়ে পড়েছেন এবং তারা কান্নাকাটি করছে। কারণ, একটা সাধারণ পরিবারের নিকট দুটোই গরুই সম্বল।

খামারিরা অভিযোগ করে বলেছেন, কয়েকদিনের ব্যবধানে একের পর এক গরু আক্রান্ত হচ্ছে, অপরদিকে বাজারে দেখা দিয়েছে প্রয়োজনীয় সংকট। ঔষধ সংকটের সুযোগে ঔষধের দাম বাড়িয়ে দিয়েছেন কোন কোন দোকানি ৬০টাকার পোনার্পেন ইনজেকশন বিক্রি হচ্ছে ১০০টাকা। অন্যান্য ঔষধ দেড়গুণ থেকে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। 

জাহিদুল ইসলাম শহিদ সময়ের আলোকে বলেন, অধিকাংশ কোম্পানি ঔষধ সাপ্লাই দিতে না পারায় তারা ক্রেতাদেরকে ঔষধ বিক্রি করতে পারছেন না। বরগুনা জেলা ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল আহসান নাসিম সময়ের আলোকে বলেন, খুড়া ও লাম্পি রোগ ছড়িয়ে পড়ায় খামারিরা বিপাকে রয়েছেন। সাপ্লাই না থাকায় দোকান থেকে ঔষধ ক্রয় করতে পারছেন না।

বরগুনা সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ভেটেরিনারি সার্জন ডা. বিথী দেবনাথ সময়ের আলোকে বলেন, লাম্পি আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সদর উপজেলায় শতাধিক গরু মারা গেছে। 

কোরবানির ঈদের পর-পরই একসঙ্গে বিপুলসংখ্যক গরু আক্রান্ত হওয়ায় স্থানীয় প্রাণিসম্পদ কার্যালয়েও বাড়ছে সেবাপ্রার্থীদের চাপ। তবুও তারা স্বল্প জনবল নিয়ে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। খুড়া রোগ একটি ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ। আক্রান্ত পশুকে আলাদা রাখা, খামার জীবাণুমুক্ত করা এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

জেলা প্রাণীসম্পদ বিভাগের তথ্য অনুযায়ী বরগুনায় ৪ লাখ ৫৪ হাজার ৩৭৯টি গরুর মধ্যে কতগুলো গরু খুড়া বা লাম্পি আক্রান্ত হয়েছে এবং কতগুলোর মৃত্যু হয়েছে এর সঠিক পরিসংখ্যান নেই। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান সময়ের আলোকে বলেন, দীর্ঘ দিন ধরে গবাদিপশুর ভ্যাকসিন সাপ্লাই না থাকায় কিছুটা বেগ পেতে হয়েছে। তবে ২ জুলাই থেকে ভ্যাকসিন সাপ্লাই শুরু হবে বলে ওই কর্মকর্তা জানান।

সময়ের আলো/জোই


  বিষয়:   বরগুনায়  খুড়া রোগ  প্রাদুর্ভাব  ওষুধ সংকট  গরু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: