সংসদে কোরআনের আয়াত নিয়ে হুইপের ভুল সংশোধন করলেন জামায়াতের এমপি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় সংসদের বাজেট আলোচনার হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু কোরআনের একটি আয়াতের নম্বর ভুল বলেন। পরে তা সংশোধন করে দিয়েছেন

2026-06-28T16:41:14+00:00
2026-06-28T16:41:14+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
জাতীয়
সংসদে কোরআনের আয়াত নিয়ে হুইপের ভুল সংশোধন করলেন জামায়াতের এমপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৪:৪১ পিএম 
মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ও মোহাম্মদ কামাল হোসেন। ছবি : সংগৃহীত
জাতীয় সংসদের বাজেট আলোচনার হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু কোরআনের একটি আয়াতের নম্বর ভুল বলেন। পরে তা সংশোধন করে দিয়েছেন বিরোধীদলীয় সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন।

রোববার (২৭ জুন) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে হুইপ পবিত্র কোরআনের সূরা নাজমের উদ্ধৃতি দেন।

হুইপ অপু বলেন, ‘আল্লাহ কোরআনে সূরা নাজমে বলেন, মানুষের জন্য তাই রয়েছে, যার জন্য সে চেষ্টা করে। আর তার সেই চেষ্টা অবশ্যই দেখা হবে। আয়াত নম্বর ৫৩ নম্বর, ২৭ নম্বর পারা।’

তার বক্তব্য শেষ হলে ঢাকা-৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বলেন, ‘আমাদের সম্মানিত হুইপ নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন সূরা আন নাজমের ৫৩ নম্বর আয়াতে যেই কথাটি বলেছেন, বিষয়টি এমন নয়। সঠিক হচ্ছে ৫৩ নম্বর সূরা আন-নাজম ৩৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামীন বলেছেন, ‘ওয়া আঁল লাইছা লিলইনছা-নি ইল্লা-মা ছা'আ অর্থ্যাৎ মানুষ যা চেষ্টা করে সেটাই সে পায়।’

তিনি আরও বলেন, ‘উনি বলছেন ৫৩ নম্বর আয়াত। আসলে সূরার নম্বর হচ্ছে ৫৩। আয়াত নম্বর হচ্ছে ৩৯।’


এ সময় অধিবেশনের সভাপতি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘বক্তব্য তো ঠিক আছে নাকি?’

জবাবে ওই সংসদ সদস্য, ‘বক্তব্য ঠিক আছে। কিন্তু কোরআনের আয়াত তো ভুল বলা যাবে না।’ 

পরে হুইপ নুরুদ্দিন অপু সংশোধনকারী সংসদ সদস্যকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আমার সংসদ সদস্য ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, এই বলে যে তিনি আমাকে ভুলটা ধরিয়ে দিলেন, থ্যাংক ইউ।’

সময়ের আলো/আআ
  বিষয়:   সংসদ  কোরআন  আয়াত  হুইপ  ভুল সংশোধন  জামায়াত  এমপি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: