৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল, ১৫২১ জনকে মনোনয়ন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার (২৮ জুন) বিকেলে এ ফলাফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি

2026-06-28T17:39:21+00:00
2026-06-28T17:44:27+00:00
 
  রবিবার, ২৮ জুন ২০২৬,
১৪ আষাঢ় ১৪৩৩
রবিবার, ২৮ জুন ২০২৬
জাতীয়
৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল, ১৫২১ জনকে মনোনয়ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৫:৩৯ পিএম  আপডেট: ২৮.০৬.২০২৬ ৫:৪৪ পিএম
৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল, ১৫২১ জনকে মনোনয়ন। ছবি : সংগৃহীত
৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার (২৮ জুন) বিকেলে এ ফলাফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, ১ হাজার ৩২০ জনকে ক্যাডার এবং ২০১ জনকে নন-ক্যাডার পদে মনোনয়ন প্রদান করা হয়েছে।

পিএসসি সূত্রে জানা গেছে, ৪৭তম বিসিএসের মৌখিক পরীক্ষা (ভাইভা) শেষ হওয়ার পর থেকেই চূড়ান্ত যাচাই-বাছাই ও নম্বর সংকলনের কাজ দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছিল। জুলাইয়ের প্রথম সপ্তাহে ফল প্রকাশের প্রাথমিক চিন্তা থাকলেও, কারিগরি ও প্রশাসনিক কাজগুলো নির্ধারিত সময়ের আগেই শেষ হওয়ায় আজই ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করে কমিশন।


এর আগে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল, যাতে উত্তীর্ণ হয়েছিলেন ৩ হাজার ৬৩১ জন প্রার্থী। পরবর্তী সময়ে মে মাস থেকে তাদের মৌখিক পরীক্ষা নেওয়া শুরু হয়।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   বিসিএস 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: