বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার এমটিও। এ পদে নিয়োগে ইতোমধ্যে আবেদন শুরু হয়েছে। আগ্রহীদের জন্য আবেদনের শেষ সময় ৯ জুলাই ২০২৬। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।
পদের নাম : ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)
পদসংখ্যা : নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনে বয়সসীমা : ৩২ বছর
কর্মস্থল : যেকোনো জায়গায়
বেতন : ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার বা এমটিও পদে শিক্ষানবিশকালে মাসে বেতন ৬০ হাজার টাকা। এ পদে এক বছর সন্তোষজনকভাবে কাজ সম্পন্ন করার পর প্রযোজ্য সুবিধাদিসহ মাসে বেতন পাবেন ৭৫ হাজার টাকা। এ সময় তাঁর স্থায়ী পদ হবে সিনিয়র অফিসার।
আবেদনের প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা আবেদনের পদ্ধতিসহ বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি
দেখুন এখানে।
আবেদনের শেষ সময়: ৯ জুলাই ২০২৬
সময়ের আলো/আআ