প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৭:৩৭ পিএম
দুর্ঘটনা কবলিত বাস। ছবি : সমেয়র আলোকক্সবাজার ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথেই সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বগুড়াগামী পর্যটকরা। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের লোহারদিঘিরপাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সিআর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস মহাসড়কে উল্টে গেলে অন্তত ১০ থেকে ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
রোববার (২৮ জুন) দুপুর ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে পাঠান।
তারা হলেন, জিন্নত (৫০), রেখা আক্তার (৪৫), জান্নাতি খাতুন (১৬), সাজেদুর রহমান (৪২), রেহেনা বেগম (৫০), বেলী আক্তার (৬২) ও রনজনা (৬৬)। তারা সবাই বগুড়া জেলার বাসিন্দা। আহত অন্যদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বাসে থাকা যাত্রীরা জানান, কক্সবাজার ভ্রমণে করে ফেরার পথে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। এতে একাধিক যাত্রী আহত হন এবং বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার জানান, নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে যাওয়ার ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
সময়ের আলো/জোই