চট্টগ্রামে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন জাকির হোসেন সড়কের ফয়’স লেকে প্রবেশমুখে ভূগর্ভস্থ গ্যাস পাইপলাইনে লিকেজ থেকে অগ্নিকাণ্ডেরর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

2026-06-28T17:48:45+00:00
2026-06-28T17:48:45+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৫:৪৮ পিএম 
জাকির হোসেন সড়কে আগুন নিয়ান্ত্রণ করছে ফায়ার সার্ভিস। ছবি : সময়ের আলো
চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন জাকির হোসেন সড়কের ফয়’স লেকে প্রবেশমুখে ভূগর্ভস্থ গ্যাস পাইপলাইনে লিকেজ থেকে অগ্নিকাণ্ডেরর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বড় ধরনের ক্ষতির আগেই নিভিয়ে ফেলে ফায়ার সার্ভিস।

রোববার (২৮ জুন) দুপুর পৌনে ১টার দিকে ব্যস্ত সময়ে এ ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, আগুন লাগার পর ৯৯৯ নম্বর থেকে ফোন আসে। এরপর আমাদের টিম দ্রুত সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কর্মীদের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।


ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা খান খলিলুর রহমান বলেন, ফয়’স লেক চিড়িয়াখানা প্রবেশ করার সড়কে ভূগর্ভস্থ গ্যাস পাইপলাইনে লিকেজ হয়ে যায়। এতে মুহূর্তেই আগুন ধরে যায়। আগুন লাগার খবর পাওয়ার পর দুপুর ১টার দিকে দুটি ইউনিট দ্রুত পৌঁছে কাজ শুরু করে। প্রায় ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। গ্যাস লাইনের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে বড় কোনো ক্ষতি হয়নি। কীভাবে লিকেজ হলো তা যাচাই করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জাকির হোসেন সড়কের পাশের একটি নালার ভেতর দিয়ে গ্যাসের পাইপলাইনটি গেছে। হঠাৎ পাইপলাইন থেকে প্রচণ্ড বেগে গ্যাস বের হতে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যেই সেখানে আগুন জ্বলে ওঠে। সড়কের নিচ থেকে আগুনের শিখা বের হতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে ওই সড়কে যান চলাচল সতর্কতার সঙ্গে নিয়ন্ত্রণ করা হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলে।

সময়ের আলো/জোই
  বিষয়:   চট্টগ্রাম  গ্যাস লাইন  লিকেজ  আগুন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: