দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ার ঘোষণা মীর হেলালের

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

বিগত সরকারের আমলের অনিয়ম ও লুটপাট বন্ধ করে পার্বত্য তিন জেলাকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভূমি

2026-06-27T23:19:45+00:00
2026-06-27T23:23:47+00:00
 
  রবিবার, ২৮ জুন ২০২৬,
১৪ আষাঢ় ১৪৩৩
রবিবার, ২৮ জুন ২০২৬
সারাদেশ
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ার ঘোষণা মীর হেলালের
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১১:১৯ পিএম  আপডেট: ২৭.০৬.২০২৬ ১১:২৩ পিএম
প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। ছবি : সংগৃহীত
বিগত সরকারের আমলের অনিয়ম ও লুটপাট বন্ধ করে পার্বত্য তিন জেলাকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

শনিবার (২৭ জুন) রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স অডিটরিয়ামে তিন দিনব্যাপী ‘পার্বত্য ফল মেলা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।  ‘পাহাড়ী ফলের ঘ্রাণ, বৈচিত্র্যময় প্রাণ’ প্রতিপাদ্য নিয়ে এই মেলার আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের উল্লেখ করে প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, পাহাড় ও সমতলের মানুষের সমন্বয়ে পার্বত্য অঞ্চলের জীবনমান ও অবকাঠামো উন্নয়নকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তিনি বলেন, অতীতে বিভিন্ন স্কিমের নামে নামকাওয়াস্তে ১০৭৪টি প্রকল্প নেওয়া হয়েছিল, যা কোনো বাস্তবসম্মত উন্নয়ন আনেনি। ভবিষ্যতে গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে প্রকৃত উন্নয়ন নিশ্চিত করা হবে।


পার্বত্য অঞ্চলের আমূল পরিবর্তনের লক্ষ্যে প্রতিমন্ত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দেন, প্রতিটি উপজেলায় নারীদের জন্য একটি করে বিশেষায়িত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে এবং ই-লার্নিংয়ের মাধ্যমে আধুনিক শিক্ষা নিশ্চিত করা হবে। দুর্গম পাহাড়ের সুপেয় পানির সংকট দূর করতে ‘সারফেস ওয়াটার’ (উপরিভাগের পানি) কাজে লাগানো হবে। কৃষকদের উৎপাদিত ফল সংরক্ষণে পরিবেশবান্ধব ‘ইকো-ফ্রেন্ডলি মিনি কোল্ড স্টোরেজ’ নির্মাণ এবং অবিক্রিত ফল দিয়ে ‘ড্রাই ফুড’ তৈরি করে আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ডিং করা হবে। এছাড়া উচ্চমানের পাহাড়ি কফি চাষে বিশেষ প্রণোদনা ও জুম চাষিদের আধুনিক প্রশিক্ষণ দেওয়া হবে। স্থানীয়দের সম্পৃক্ত করে ‘ইকো ট্যুরিজম’ ব্যবস্থার উন্নয়ন, রাঙ্গামাটিতে একটি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান এবং তিন পার্বত্য জেলায় মাল্টিপারপাস ক্রীড়া, সংস্কৃতি ও আধুনিক ‘তথ্য কমপ্লেক্স’ গড়ে তোলা হবে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ির সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁইয়া, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মার্মা। স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম।

এ ছাড়া অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অবসর) অনুপ কুমার চাকমাসহ তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তিন দিনব্যাপী এই মেলায় বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটির দুর্গম অঞ্চল থেকে আসা মোট ৩০টি স্টল অংশ নিয়েছে। মেলাটি আগামী ২৯ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। প্রতি সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে থাকছে পার্বত্য নৃ-গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় ঐতিহ্যবাহী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সময়ের আলো/জোই


  বিষয়:   দুর্নীতিমুক্ত  পার্বত্য অঞ্চল  ভূমি  পার্বত্য  প্রতিমন্ত্রী  মীর হেলাল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: