চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে নান্দনিক চট্টলার বর্ষাবরণ ও গুণীজন সংবর্ধনা

সময়ের আলো ডেস্ক

বিবিধ

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘নান্দনিক চট্টলার’ উদ্যোগে বর্ষাবরণ উৎসব ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৫ জুন) সন্ধ্যায় অনুষ্ঠিত এতে

2026-06-26T19:58:32+00:00
2026-06-26T22:53:38+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
বিবিধ
চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে নান্দনিক চট্টলার বর্ষাবরণ ও গুণীজন সংবর্ধনা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৭:৫৮ পিএম  আপডেট: ২৬.০৬.২০২৬ ১০:৫৩ পিএম
চট্টলার উদ্যোগে বর্ষা বরণ উৎসব ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘নান্দনিক চট্টলার’ উদ্যোগে বর্ষাবরণ উৎসব ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুন) সন্ধ্যায় অনুষ্ঠিত এতে সভাপতিত্ব করেন নান্দনিক চট্টলার উপদেষ্টা, লেখক ও সমাজচিন্তক এবং উদযাপন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কামরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাহিদা নাজু। সার্বিক নির্দেশনায় ছিলেন নান্দনিক চট্টলার প্রতিষ্ঠাতা ও সভাপতি ইলিয়াছ রিপন এবং সাধারণ সম্পাদক ঝিমি চাকমা (ঝুম বৃষ্টি)।

অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

এ সময় লেখক ও সমাজচিন্তক মোহাম্মদ কামরুল ইসলামকে ‘সাদা মনের মানুষ’ সম্মাননা প্রদান করা হয়। এইছাড়া ও লায়ন্স ক্লাব অফ ইন্টারন্যাশনাল ৩১৫-বি ৪ কনভেনশনে ব্রেস্ট অব দ্য লায়ন্স নির্বাচিত হওয়ায় সেবা   ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আর কে. রুবেল, বেসরকারী শিক্ষায় অবদানে বিকেএ চট্টগ্রাম বিভাগের সভাপতি লায়ন মো. কবিরুল ইসলাম, মানবিক সেবায় ‘শেষ  বিদায়ের বন্ধু’ সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ মনজুর মোরশেদ   কনক,  সাংবাদিকতায় অবদানে জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন এবং বীর  মুক্তিযোদ্ধা ও জাতীয় পুরষ্কার প্রাপ্ত মানবাধিকার কর্মী এস্তফা আলী চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়।





অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আর কে রুবেল ও এসবি সুমি রাত্রী চৌধুরী। কবিতা আবৃত্তি করেন সাবরিনা আফরেজা, সোমা মুৎসুদ্দি, এ আর নাহিদ ও এনায়েত হোসেন পলাশ। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা নৃত্য ও দলীয় সংগীত পরিবেশন করেন।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ‘বর্ষা বাঙালির আবেগ, স্মৃতি ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্য-সংগীতে বর্ষার নান্দনিক রূপ যেমন- ফুটে উঠেছে, তেমনি অতিবৃষ্টিতে মানুষের দুর্ভোগের চিত্রও বাস্তবতা।’

তিনি বলেন, ‘বর্ষা একদিকে আনন্দের, অন্যদিকে সংগ্রামের ঋতু। এ ধরনের আয়োজন মানুষের সাংস্কৃতিক চেতনাকে আরও সমৃদ্ধ করবে।’

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   চট্টগ্রাম শিল্পকলা একাডেমি  গুণীজন সংবর্ধনা 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: